1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালে সিএনজি চালককে কুপিয়ে জখম, থানায় এজাহার মির্জাগঞ্জে যুবদলের কমিটি নিয়ে তোলপাড় , বাতিলের দাবিতে মানববন্ধন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল বিরল ‘টাইটান ট্রিগারফিশ’ বরিশাল নগরীর কাউনিয়ায় এক কক্ষে নারী-পুরুষকে ঘিরে চাঞ্চল্য: গনমাধ্যম কর্মীদের গালাগালি ও ভিডিও ধারণে বাধা বরিশালে নারী-শিশুসহ ৬ জনকে কুপিয়ে পিটিয়ে জখম, গৃহবধূকে ধর্ষণের চেষ্টা! অসুস্থ শ্রমিকদল নেতা বাঘা শহিদের পাশে জিয়াউদ্দিন সিকদার জজ কোর্টের সামনে হামলা, এজাহারভুক্ত আসামি নাঈম গ্রেপ্তার বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই সুন্দর সমাজ গড়া সম্ভব- জিয়াউদ্দিন সিকদার শিশুর মনোসামাজিক সুরক্ষায় বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

বরিশালে হানি ট্র্যাপের ফাঁদে যুবক, নারী সদস্য আটক→ভাটিখানায় চক্রের গহীন জাল উন্মোচন

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৮৬৯ বার পড়েছেন

বরিশাল নগরীতে সক্রিয় হানি ট্র্যাপ চক্রের এক নারী সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে নগরীর ভাটিখানা এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় চক্রের আরও পাঁচ সদস্য পালিয়ে যায় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ঙ্কর এই চক্রটি সক্রিয় ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী জানান, ফোনে পরিচয়ের সূত্র ধরে এক নারী তাকে দেখা করার প্রস্তাব দেন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে হাতেম আলী কলেজ চৌমাথা থেকে নবগ্রাম রোড, নাজিরের পোল হয়ে তাকে নতুন ভাটিখানার একটি টিনসেট বাসায় জোরপূর্বক নিয়ে যাওয়া হয়। সেখানে চার নারী লাইট নিভিয়ে বিভিন্নভাবে জোরজবরদস্তি করে। একপর্যায়ে চক্রের সদস্যরা তাকে বাসার ভেতর রেখে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে ভুক্তভোগীর সহকর্মীরা গিয়ে এক নারী সদস্যকে আটক করে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করেন। এসময় পরিস্থিতি পর্যবেক্ষণে গেলে গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে চরমোনাই ইউনিয়নের কবির হাওলাদারের ছেলে রিমন হাওলাদার (২২) ‘বরিশাল সংবাদ’ নামের একটি অনলাইন পোর্টালের সাংবাদিক পরিচয় দেওয়া এক যুবককে সন্দেহজনক দেখে আটক করা হয়। তাকেও পরে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মো. নাসিম জানান, আটক নারী সদস্য পাখি আক্তার নিশি (২৬) ও অজ্ঞাত আরও কয়েকজনকে চিহ্নিত করে আইনের আওতায় আনার কাজ চলছে। এএসআই কাইয়ুম, এসআই মাহাবুব, আমিনুল, জামালসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এলাকাজুড়ে চক্রটি দীর্ঘদিন ধরে হানি ট্র্যাপের মাধ্যমে সাধারণ মানুষকে টার্গেট করছে কিনা— তা নিশ্চিত হতে তদন্ত চলছে। পুলিশের ধারণা, চক্রটি সংগঠিতভাবে কাজ করছে এবং তাদের সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে।

আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে এ চক্রের অন্যান্য সদস্যদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com