1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালে সিএনজি চালককে কুপিয়ে জখম, থানায় এজাহার মির্জাগঞ্জে যুবদলের কমিটি নিয়ে তোলপাড় , বাতিলের দাবিতে মানববন্ধন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল বিরল ‘টাইটান ট্রিগারফিশ’ বরিশাল নগরীর কাউনিয়ায় এক কক্ষে নারী-পুরুষকে ঘিরে চাঞ্চল্য: গনমাধ্যম কর্মীদের গালাগালি ও ভিডিও ধারণে বাধা বরিশালে নারী-শিশুসহ ৬ জনকে কুপিয়ে পিটিয়ে জখম, গৃহবধূকে ধর্ষণের চেষ্টা! অসুস্থ শ্রমিকদল নেতা বাঘা শহিদের পাশে জিয়াউদ্দিন সিকদার জজ কোর্টের সামনে হামলা, এজাহারভুক্ত আসামি নাঈম গ্রেপ্তার বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই সুন্দর সমাজ গড়া সম্ভব- জিয়াউদ্দিন সিকদার শিশুর মনোসামাজিক সুরক্ষায় বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

বরিশাল নগরের দপ্তরখানা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই – ক্ষতি কয়েক কোটি টাকার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬৪ বার পড়েছেন

বরিশাল সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডের দপ্তরখানা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যেই পুড়ে যায় অন্তত পাঁচটি দোকান। হঠাৎ করে আগুনের সূত্রপাত হলে এলাকার মানুষ ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আজ শনিবার বিকেল ৪টা ২৫ এ এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে বরিশাল ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, আগুন লাগার সময় দোকানগুলো বন্ধ ছিল। হঠাৎ ধোঁয়া বের হতে দেখে এলাকাবাসী দ্রুত সবাইকে খবর দেন। আগুন ছড়িয়ে পড়ার আগে দোকানমালিকরা কিছু মালামাল বের করতে সক্ষম হলেও বেশিরভাগ মালামালই পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, একেকটি দোকানে লাখ লাখ টাকার মালামাল ছিল। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে তারা আশঙ্কা করছেন।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ক্ষতিগ্রস্ত দোকানমালিকরা দ্রুত পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের আশ্বাস দিয়েছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com