1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ৮:০১|
শিরোনামঃ
বরিশালে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা—পরিবারের দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদে বরিশালে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান সংরক্ষিত মহিলা আসনে মনোনীত হওয়ায় —ফুলেল শুভেচ্ছা সম্মান জানালেন বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন মরদেহ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স-ইজিবাইক সংঘর্ষ, আহত ৭ ​ ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ হারালেন বৃদ্ধা ভুল করলে কেউ ছাড়বে না, বিকেলেই মিছিল হবে: তথ্যমন্ত্রী গৌরনদীতে মাদক সেবন ও বিক্রির দায়ে এক যুবকের কারাদণ্ড আধা ঘণ্টায় সমাধান: এসএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তায় বিসিসির তড়িৎ উদ্যোগে ফুটপাথ মেরামত বরিশালের আগৈলঝাড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ অনুষ্ঠিত গৌরনদীতে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন: স্পিড ব্রেকার স্থাপনের জোর দাবি

বাজনা বাজিয়ে পালিয়েছে বরিশাল মহানগর আওয়ামী লীগ ; খাজনা দিচ্ছে এখন জামায়াত-বিএনপি

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৫ বার পড়েছেন

বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ স্পটে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও মুসলিম এইড ট্রাস্টের মালিকানাধীন জমিতে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে বিরোধ তীব্র আকার ধারণ করেছে। স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে চলমান এই বিরোধে নতুন করে উত্তাপ ছড়িয়েছে-বরিশাল মহানগর আওয়ামী লীগ অভিযোগ করেন, বর্তমান পরিস্থিতিতে ‘খাজনা’ দিতে হচ্ছে বিএনপি–জামায়াত ঘরানার ব্যক্তিদের। তবে বিষয়টি অস্বীকার করেছে মহানগর জামায়াত।

মুসলিম এইডের জমিতে মসজিদ নির্মাণ নিয়ে বিরোধের সূত্রপাত কয়েক মাস আগে। মোহামেডান স্পোর্টিং ক্লাব কর্তৃপক্ষ দাবি করছে—জমিটি তাদের দীর্ঘদিনের ব্যবহৃত ও নিয়ন্ত্রিত সম্পত্তি। অপরদিকে মুসলিম এইড কর্তৃপক্ষ বলছে—এটি তাদের বৈধ মালিকানাধীন সম্পত্তি এবং সেখানে মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে নিয়ম মেনে।

এমন প্রেক্ষাপটে বরিশাল মহানগর জামায়াতের আমির মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, “মুসলিম এইডের জমির সঙ্গে জামায়াতের কোনো সম্পৃক্ততা নেই। এই বিরোধ কিংবা এর দায়ভার জামায়াত নেবে না।”

এদিকে বিরোধকে ঘিরে দুই পক্ষই এখন পাল্টাপাল্টি অবস্থানে। একপক্ষ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করছে, অন্যপক্ষ জমি “পুনরুদ্ধারের” নামে  উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করছে। এতে এলাকাজুড়ে উত্তেজনা বাড়ছে এবং স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে।

জমির মালিকানা, মসজিদ নির্মাণ এবং রাজনৈতিক সম্পৃক্ততা-সবকিছু মিলিয়ে বরিশালের এই জমি-সংঘাত এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কায় স্থানীয়রা শান্তিপূর্ণ সমাধানের দাবি জানাচ্ছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com