1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| দুপুর ২:১৫|
শিরোনামঃ
বরিশাল নগরীর পলাশপুরে মোবাইল ফোনে ‘ডিল’, মাদকের জালে যুবসমাজ! অভিযুক্ত দুই ভাইয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ভুল চিকিৎসার অভিযোগে মাদারীপুরে রোগীর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর ও সড়ক অবরোধ তথ্যমন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আগৈলঝাড়ায় গাছ ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই, হাসপাতালে ভর্তি সাংবাদিকতা নেশা নয় এটি পেশা হিসেবে মর্যাদা দিতে হবে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ চিকিৎসা ভুল: ৩ বছরের শিশুকে প্রাপ্তবয়স্কের ওষুধ, ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ নবগঠিত ‘জিয়া মঞ্চ” বরিশাল সদর উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত টরকী বন্দরে ফুটপাত দখলমুক্তে ইউএনও’র অভিযান এডহক কমিটি থাকতেই ‘না’ বোর্ডের—তুষখালী হোসাইনিয়া দাখিল মাদ্রাসায় ম্যানেজিং কমিটি অনুমোদন বাতিল ১৬ বছর পর ভোলা প্রেসক্লাবে নতুন নেতৃত্ব: নবনির্বাচিত কমিটিকে বরিশাল সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বরিশালে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়েছেন

বরিশালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

আজ ১ ডিসেম্বর, সোমবার আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান উদ্যোগ নেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা এবায়েদুল হক চাঁন।

ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে বরিশাল জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদল, মহানগর যুবদল, জেলা ছাত্রদল ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ।

সবশেষে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, দীর্ঘায়ু এবং সুস্থতার জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। আয়োজক এবায়েদুল হক চাঁন বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের হৃদয়ের মানুষ। তাঁর সুস্থতার জন্য আমরা প্রত্যেকে আল্লাহর কাছে দোয়া করছি।”

অনুষ্ঠানে অংশগ্রহণকারী নেতৃবৃন্দও বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বক্তব্য রাখেন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির চলমান আন্দোলনকে আরও ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com