1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১২:০৮|
শিরোনামঃ
রাতের আঁধারে কিশোর-কিশোরীর বাল্যবিয়ে, তথ্য গোপন ও সাংবাদিকদের হুমকি ধামকি! বরিশালের কাগাশুরায় মাদকের ছোবল: ‘গাঁজা রিয়াজ’-এর বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ, তরুণ সমাজ ধ্বংসের পথে বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশনের সরানো হলো চিফ অ্যাসেসর নুরুল ইসলামকে ; নিয়োগ ও আর্থিক অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে ১৫ দিনের তদন্ত বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের মৃত্যুতে বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের শোক ডেঙ্গু প্রতিরোধে শেবাচিম হাসপাতালে সচেতনামূলক র‌্যালি ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ২ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান গৌরনদীতে মাদকবিরোধী অভিযান: এক মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন অ্যাডভোকেট এইচ.এম. তসলিম উদ্দিন, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের উচ্ছ্বাস ও অভিনন্দন

বাকেরগঞ্জে অসহায়-হতদরিদ্র পরিবার উপহার পেল ’স্বপ্নকুঞ্জ’

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১১১ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদী ইউনিয়নের ২নং ওয়ার্ডের হত দরিদ্র রমেশ চন্দ্র’ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনিই। চরাদি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ জুলহাসের মাধ্যমে অস্বচ্ছ পরিবারটির কথা জানতে পারেন বাকেরগঞ্জের ইউএনও। সোমবার (০১ ডিসেম্বর) রমেশ চন্দ্রের বাড়িতে আসেন ইউএনও রুমানা আফরোজ। এ সময় অসহায় পরিবারটিকে ইউএনও উপহার হিসেবে একটি গৃহ উপহার দেন ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং কম্বল প্রদান করেন। রমেশ চন্দ্র দম্পতির হাতে ”স্বপ্নকুঞ্জ’’ গৃহের চাবি হস্তান্তর করেন। নতুন ঘর পেয়ে অসহায় এই পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটে উঠেছে। আবেগ উৎফুল্ল হয়ে রমেশ চন্দ্র বলেন, ইউএনও মহোদয়ের কাছে আমরা চির কৃতজ্ঞ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, ‘মানবিক বিবেচনায় আমরা দ্রুত এই পরিবারের জন্য একটি গৃহ উপহার দিয়েছি। বাকেরগঞ্জের যেকোনো এলাকায় এমন অসহায় মানুষ থাকলে আমাকে জানাবেন, আমি যথাসাধ্য সহযোগিতার চেষ্টা করবো। উপজেলা প্রশাসন সর্বদা অসহায় মানুষের পাশে আছে। এসময় উপস্থিত ছিলেন, বাকেরগঞ্জ উপজেলা (পিআইও) কামরুজ্জামান, চরাদি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির হাওলাদার, প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ জুলহাস, পরিষদের সকল ইউপি সদস্য ও গ্রাম পুলিশসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com