1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালে সিএনজি চালককে কুপিয়ে জখম, থানায় এজাহার মির্জাগঞ্জে যুবদলের কমিটি নিয়ে তোলপাড় , বাতিলের দাবিতে মানববন্ধন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল বিরল ‘টাইটান ট্রিগারফিশ’ বরিশাল নগরীর কাউনিয়ায় এক কক্ষে নারী-পুরুষকে ঘিরে চাঞ্চল্য: গনমাধ্যম কর্মীদের গালাগালি ও ভিডিও ধারণে বাধা বরিশালে নারী-শিশুসহ ৬ জনকে কুপিয়ে পিটিয়ে জখম, গৃহবধূকে ধর্ষণের চেষ্টা! অসুস্থ শ্রমিকদল নেতা বাঘা শহিদের পাশে জিয়াউদ্দিন সিকদার জজ কোর্টের সামনে হামলা, এজাহারভুক্ত আসামি নাঈম গ্রেপ্তার বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই সুন্দর সমাজ গড়া সম্ভব- জিয়াউদ্দিন সিকদার শিশুর মনোসামাজিক সুরক্ষায় বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

হেলে পড়া ভবনে ত্রুটির খনি—প্ল্যান বহির্ভূত নির্মাণই ঝুঁকির মূল

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২০৪ বার পড়েছেন

বরিশাল নগরীর বেলতলা এলাকায় হেলে পড়া ভবনসহ পাশাপাশি দুটি ভবনেই গুরুতর ত্রুটি পাওয়া গেছে বলে জানিয়েছে বরিশাল সিটি করপোরেশন। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে সিটি করপোরেশনের একটি পরিদর্শনকারী টিম ঘটনাস্থলে প্রাথমিক তদন্তে দেখতে পায়—দুটি ভবনের কেউই বিল্ডিংকোড অনুসরণ করেনি এবং একটি ভবনে অনুমোদনের বাইরে অতিরিক্ত পাঁচতলা নির্মাণ করা হয়েছে।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী জানান, কোন ভবনটি আসলে হেলে পড়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, প্ল্যান অনুযায়ী দুটি ভবনের মাঝে পাঁচ ফিট ফাঁকা রেখে নির্মাণের নিয়ম থাকলেও ভবন মালিকরা সীমানা ঘেঁষে ভবন নির্মাণ করেছেন। এতে একটি ভবনের চাপেই অপর ভবনের স্যানেটারি পাইপ ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, ২১ নভেম্বর দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ার তিন দিন পর ২৩ নভেম্বর সকালে স্থানীয়রা দুটি ভবনের একটি অপরটির দিকে হেলে পড়তে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের ধারণা, ভূমিকম্পের প্রভাবেই ভবনটি হেলে গেছে। তবে সিটি করপোরেশন এ বিষয়ে এখনো নিশ্চিত নয়।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com