1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সন্ধ্যা ৭:৫৪|
শিরোনামঃ
বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশনের সরানো হলো চিফ অ্যাসেসর নুরুল ইসলামকে ; নিয়োগ ও আর্থিক অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে ১৫ দিনের তদন্ত বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের মৃত্যুতে বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের শোক ডেঙ্গু প্রতিরোধে শেবাচিম হাসপাতালে সচেতনামূলক র‌্যালি ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ২ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান গৌরনদীতে মাদকবিরোধী অভিযান: এক মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন অ্যাডভোকেট এইচ.এম. তসলিম উদ্দিন, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের উচ্ছ্বাস ও অভিনন্দন বরিশালে প্রত্যাশার খাল এখন কৃষকদের গলার কাঁটা, কোটি টাকা গচ্ছা বাবুগঞ্জে সালিশ বানিজ্য ও মাদক জুয়া প্রতিরোধ পরিষদের আত্নপ্রকাশ

সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা আজ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৪৬ বার পড়েছেন

​সৈয়দ নুর আহসান, গৌরনদী (বরিশাল) | ২৮ মার্চ, ২০২৬

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী এলাকায় অবস্থিত দেশের অন্যতম ঐতিহ্যবাহী ও প্রাচীন ‘বার্থী তাঁরা মায়ের মন্দিরে’ আজ শনিবার সাড়ম্বরে অনুষ্ঠিত হচ্ছে বাৎসরিক কালীপূজা। প্রায় সাড়ে চারশো বছরের পুরনো এই মন্দিরের উৎসবকে কেন্দ্র করে পুরো এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। পূজা উপলক্ষে বরিশাল-ঢাকা মহাসড়ক সংলগ্ন এই মন্দিরটিকে বর্ণিল আলোকসজ্জা ও নববধূর সাজে সাজানো হয়েছে।

​মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার পাল জানান, আজ শনিবার সকাল থেকেই যথাযথ ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজার কার্যক্রম শুরু হয়েছে। মন্দিরের পুরোহিত শ্রী অজয় মৈত্রের পরিচালনায় দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে— সকালে চণ্ডীপাঠ ও শীতলা পূজা এবং দুপুরে বলিদান। কর্মসূচির পরবর্তী অংশে রয়েছে বিকালে গীতাপাঠ এবং সন্ধ্যায় মায়ের সামনে বিশেষ আরতি প্রতিযোগিতা। এছাড়া রাতে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ, শিবাভোগ এবং গভীর রাত পর্যন্ত ধর্মীয় সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

​ইতিহাসের প্রেক্ষাপট তুলে ধরে মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক এএসপি শান্তনু ঘোষ জানান, বাংলা ১১১ সালে বরিশালের বিখ্যাত জমিদার রাম লাল ভট্টাচার্য প্রথম এই মন্দিরের পাকা ভবন নির্মাণ করে দেন। পরবর্তীতে অ্যাডভোকেট বলরাম পোদ্দার ও বিশিষ্ট শিল্পপতি বিজয় কৃষ্ণ দে-র আর্থিক সহযোগিতায় মন্দিরটি বর্তমানের দৃষ্টিনন্দন ও সুরম্য অট্টালিকার রূপ পায়। এই মন্দিরের নামানুসারেই অত্র এলাকায় বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয় ও তাঁরাকুপি গ্রামের নামকরণ হয়েছে।

​প্রতি বছরের ন্যায় এবারও এই বাৎসরিক পূজা উপলক্ষে ভারতসহ দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার ভক্তের সমাগম ঘটেছে। ভক্তদের মতে, জগতের মঙ্গল ও মনের অশান্তি দূর করতেই প্রতি বছর বাংলা ১৩ চৈত্র এই বিশেষ উৎসবের আয়োজন করা হয়।

​নিরাপত্তার বিষয়ে গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক হাসান রাসেল জানান, উৎসবটি যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেজন্য মন্দির ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ভক্তদের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com