বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ভাষানচর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রহিম ফকির এর দ্বিতীয় স্ত্রীর সন্তান রবিউল ফকির দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত।
আজ ২৬ শে নভেম্বর সকাল ৯ টার সময় নেশা কেনার জন্য তার মার কাছে টাকা দাবি করে। কিন্তু তার মা তাকে টাকা দিতে অস্বীকার করে। এতে রবিউল ক্ষিপ্ত হয়ে তার মাথায় শাপল দিয়া প্রচন্ড আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে রবিউলের মা নিরু (৫৫)।
স্হানীয়রা তাকে উদ্ধার করে দফাদারহাট ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসকরা জানায় রবিউলের মা নিরু মারা গেছেন। এ ব্যাপারে কাজিরহাট থানা ওসি সিদ্দিকুর রহমান ঘটনাস্হল পরিদর্শন করেছেন।