1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ নেই, ব্যাহত চিকিৎসাসেবা! হাসপাতাল থেকে কলকারখানা—চরম ভোগান্তিতে নগরবাসী বিএম কলেজের উন্নয়ন কাজে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের বাধা, কাজ না পাওয়ায় ঠিকাদারকে সাবেক ছাত্রদল নেতা হুমায়ুন কবিরের হুমকি! কীর্তনখোলায় ইউএনও ফরিদা সুলতানার মধ্যরাতের অভিযান পবিপ্রবি ও বিআরটিসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত, পহেলা নভেম্বর থেকে চালু হচ্ছে দুটি অত্যাধুনিক দ্বিতল বাস পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার কৌশল? বরিশাল জেনারেল হাসপাতালের দরপত্রে ‘নিজস্ব শর্ত’ আরোপের অভিযোগ চরকাউয়ায় সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি বরিশালের ২৩ নম্বর ওয়ার্ডে মাদকের বিস্তারের অভিযোগ, আলোচনায় ‘বি-মুহুরী’ পরিবার! করে দেখিয়ে দিলাম, নাকি সত্যিই কিছু করলাম—এমন আয়োজনের তাৎপর্য কী? প্রসঙ্গ: বিচ কার্নিভাল ২০২৬, কুয়াকাটা বরিশালের ২৩ নম্বর ওয়ার্ডে ‘১০০ টাকার মুহুরী’ পরিবারকে ঘিরে মাদক কারবারের অভিযোগ, আতঙ্কে স্থানীয়রা! বরিশালে পত্রিকার আদলে ভুয়া পেজের ছড়াছড়ি, বিবেকের কাঠগড়ায় প্রকৃত সাংবাদিকরা : হয়রানির শিকার পুলিশ প্রশাসন-রাজনৈতিক ব্যক্তিরা

সাকুরা পরিবহনের বাসে আগুন: অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২২৬ বার পড়েছেন

সৈয়দ নুর আহসান (গৌরনদী) বরিশাল ১২ এপ্রিল ২০২৬

​ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালপুর মেলকাই এলাকায় আজ রোববার বিকেলে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে সাকুরা পরিবহনের একটি বাসের যাত্রীরা অল্পের জন্য রক্ষা পেয়েছেন।

বিকেল সাড়ে ৪টার দিকে চলন্ত অবস্থায় সাকুরা পরিবহনের যাত্রীবাহী বাসটিতে হঠাৎ আগুন লেগে যায়। প্রাথমিক ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। তবে আগুন লাগার সাথে সাথে চালক বাসটি থামিয়ে দেন এবং যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যেতে সক্ষম হন। ফলে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
​
এই দুর্ঘটনার ফলে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে নারী ও শিশুদের কষ্ট ছিল চোখে পড়ার মতো।
​
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং পুড়ে যাওয়া বাসটি রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com