1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৬:২১|
শিরোনামঃ
বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের মৃত্যুতে বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের শোক ডেঙ্গু প্রতিরোধে শেবাচিম হাসপাতালে সচেতনামূলক র‌্যালি ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ২ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান গৌরনদীতে মাদকবিরোধী অভিযান: এক মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন অ্যাডভোকেট এইচ.এম. তসলিম উদ্দিন, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের উচ্ছ্বাস ও অভিনন্দন বরিশালে প্রত্যাশার খাল এখন কৃষকদের গলার কাঁটা, কোটি টাকা গচ্ছা বাবুগঞ্জে সালিশ বানিজ্য ও মাদক জুয়া প্রতিরোধ পরিষদের আত্নপ্রকাশ ঝালকাঠিতে ‘উই ক্যান চেঞ্জ’–এর ব্যতিক্রমী উদ্যোগ: ৫ জুন দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প, মিলবে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ বাকেরগঞ্জের চরামদ্দির কুদ্দুস হত্যা মামলায় বিচার ধামাচাপার চেষ্টার অভিযোগ: ৩০ লাখ টাকার গোপন বৈঠক, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও অধরা আসামিরা!

সম্প্রীতির বাকেরগঞ্জ গড়ার প্রত্যয়ে ভোটার দূয়ারে দিনরাত ছুটছেন মাহমুদুন্নবী

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৫৬ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক :

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের নির্বাচনী লড়াইয়ে জনসমর্থন বাড়াতে কোমর বেঁধে মাঠে নেমেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার। ৪ ফেব্রুয়ারী বুধবার উপজেলার কলসকাঠি ইউনিয়নে গণসংযোগের মাধ্যমে নিজের শক্তি জানান দেন তিনি।

গণসংযোগকালে স্থানীয় জনসাধারণের সাথে কুশল বিনিময় ও মতবিনিময় করেন মাহমুদুন্নবী তালুকদার।

এ সময় তিনি বলেন, “বাকেরগঞ্জের মানুষের দীর্ঘদিনের দাবি উন্নত যোগাযোগ ব্যবস্থা। আমি নির্বাচিত হলে এখানকার প্রতিটি ভাঙাচোরা রাস্তা সংস্কার করে আধুনিক সড়ক গড়ে তুলবো। এছাড়া তরুণদের দীর্ঘদিনের সংকট বেকারত্ব দূর করতে আমরা বাস্তবমুখী এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো।

একটি বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “আমরা এমন এক সমাজ উপহার দিতে চাই যেখানে কোনো চাঁদাবাজি থাকবে না। ইনসাফ ও ন্যায়ের ভিত্তিতে পরিচালিত হবে সব কর্মকাণ্ড।

হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা মুসলিম—এখানে আমরা সবাই মানুষ। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। আমরা সবাই মিলেমিশে একটি শান্তিময় বাকেরগঞ্জ গড়ে তুলবো।”
এদিন গণসংযোগকালে তার সাথে ছায়ার মতো ছিলেন ছাত্রশিবিরের জেলা সভাপতি সাঈদ আহমেদ। এছাড়াও জামায়াতে ইসলামীর কার্যকরী পরিষদের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় বিপুল সংখ্যক সমর্থক মোটরসাইকেল বহরে অংশ নেন। কলসকাঠি ইউনিয়নের বিভিন্ন মোড়ে মোড়ে প্রার্থীর আগমন উপলক্ষে সাধারণ মানুষের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মাহমুদুন্নবী তালুকদারের এই সুশৃঙ্খল প্রচারণা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com