1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালে বিশ্ব এনেস্থেসিয়া দিবস পালিত এনেস্থেসিওলজিস্টদের পারস্পরিক সহযোগিতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা; বিএমএসএফের প্রতিবাদ চরকাউয়া খেয়াঘাটে বরিশাল সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রেস কাউন্সিলের প্রস্তাবকে বিএমএসএফের সমর্থন ঐতিহ্যবাহী বরিশাল অঞ্চলের রূপান্তরে সরকারের দিকে তাকিয়ে জনগণ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে এ্যাড. রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ বরিশালে ৫শ’ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে -বিসিসি প্রশাসক বরিশালের চাঁদপুরায় বশির হাওলাদারের জমি দখলের অভিযোগ, সাংবাদিকদের মারতে তেড়ে এলেন অভিযুক্তের স্ত্রী!

শেবামেকে চাঁদাবাজি ও আতঙ্কের রাজত্ব: চতুর্থ শ্রেণির কর্মচারী সবুর খানের বদলির দাবিতে আউটসোর্সিং স্টাফদের কর্মবিরতি ও স্মারকলিপি পেশ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৯৩৮ বার পড়েছেন

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবামেক) চতুর্থ শ্রেণির কর্মচারী মোহাম্মদ সবুর খানের বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও কর্মচারীদের জিম্মি করে রাখার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন রাজনৈতিক পরিচয় ও দলের নাম ভাঙিয়ে নিয়মিতভাবে স্টাফদের কাছ থেকে মাসিক চাঁদা আদায় করছেন বলে অভিযোগ করেছেন সহকর্মীরা।

অভিযোগ রয়েছে, সবুর খান কর্মচারীদের অন্যত্র বদলি করার ভয় দেখিয়ে তাদের কাছ থেকে নিয়মিত অর্থ আদায় করেন। এর ফলে সাধারণ কর্মচারীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিশেষ করে আউটসোর্সিং কর্মচারীরা ৪-৫ মাসের বেতন না পেলেও সবুর খানের চাঁদা চাওয়ার চাপে অতিষ্ঠ হয়ে পড়েছেন। কেউ চাঁদা দিতে অস্বীকার করলে তিনি তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়ার জন্য অধ্যক্ষ বরাবর আবেদন করেন বলেও জানা গেছে।

এ অবস্থায় আজ বৃহস্পতিবার সকালে অসহায় আউটসোর্সিং কর্মচারীরা অধ্যক্ষের কার্যালয়ে বিক্ষোভ মিছিল করেন এবং সবুর খানের বদলির দাবিতে স্মারকলিপি পেশ করেন।

কর্মচারীরা অভিযোগ করেন, সবুর খান বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছেন, যা দলের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করছে। তারা এর তীব্র নিন্দা জানিয়ে উচ্চপর্যায়ের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেছেন।

ভুক্তভোগীরা অধ্যক্ষ মহোদয়ের কাছে সবুর খানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।

 

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com