1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৬:৫০|
শিরোনামঃ
গৌরনদীতে এসিল্যান্ডের মাদকবিরোধী অভিযান: কারাদণ্ড, জরিমানা ও সিআইডি সহায়তায় ডিভিআর জব্দ বাবুগঞ্জে উপজেলা সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণে গুরুত্বারোপ বরিশাল সদর উপজেলা বিএনপি ত্যাগের রাজনীতিতে আস্থার নাম নুরুল আমিন এই বাংলাদেশ দেখার জন্য বুলেটের সামনে দাঁড়াইনি -শায়খে চরমোনাই বাকেরগঞ্জে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রা মাদারীপুরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার না ফেরার দেশে যুবদল নেতা জাকির হোসেন নান্নু, শোকের ছায়া বিএনপি পরিবারে ;মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের গভীর শোক; আজ আছরের পর জানাজা ও দাফন বিভাগীয় সমাবেশে বরিশাল জেলা জামায়াতের সরব ও সুশৃঙ্খল উপস্থিতি লাকুটিয়া পি.আর.সি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে সিঁধ কেটে চুরি, রাতের আঁধারে সর্বস্ব নিয়ে পালাল দুর্বৃত্তরা

ঝালকাঠিতে ‘উই ক্যান চেঞ্জ’–এর ব্যতিক্রমী উদ্যোগ: ৫ জুন দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প, মিলবে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১৩৫ বার পড়েছেন

সর্বসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক সংগঠন WE CAN CHANGE (WCC)-এর উদ্যোগে ঝালকাঠিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি সম্পূর্ণ বিনামূল্যের বিশাল হেলথ ক্যাম্প। আগামী ৫ জুন সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ স্বাস্থ্যসেবা কার্যক্রম চলবে।

আয়োজক সূত্রে জানা গেছে, ক্যাম্পে আগত রোগীদের জন্য ফ্রি ডাক্তার পরামর্শফ্রি প্রেসক্রিপশন প্রদান করা হবে। স্বাস্থ্য ক্যাম্পে শিশু, মেডিসিন, অর্থোপেডিক্স ও চক্ষু বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা দেবেন।

এ উপলক্ষে WE CAN CHANGE (WCC)-এর চেয়ারম্যান প্রফেসর ডা. এস. এম. খালিদ মাহমুদ শাকিল বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে যারা বিভিন্ন কারণে নিয়মিত চিকিৎসাসেবা নিতে পারেন না, তারা এই ক্যাম্প থেকে উপকৃত হবেন।

আয়োজকরা জানিয়েছেন, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। তারা ঝালকাঠি ও আশপাশের এলাকার সকল শ্রেণি-পেশার মানুষকে ক্যাম্পে অংশ নিয়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

“আসুন, সচেতন হই – সুস্থ সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত হেলথ ক্যাম্পটি স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com