1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই সুন্দর সমাজ গড়া সম্ভব- জিয়াউদ্দিন সিকদার শিশুর মনোসামাজিক সুরক্ষায় বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত বরিশালে জজ কোর্টের সামনে হামলা, আহত নারী-থানায় এজাহার বরিশাল জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের ২০২৬ অভিষেক অনুষ্ঠিত মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বাতিল, সাংগঠনিক কার্যক্রম স্থগিত বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক মিনহাজুল আবেদিন শান্ত’র উপর সন্ত্রাসী হামলা ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা, বরিশালের বিএনপি দুই নেতার কুশল বিনিময়

লন্ডনের হোয়াইটচ‍্যাপেল ওয়ার্ডে ‘আস্থা ও পরিবর্তনের’ প্রতীক মিজানুর রহমান খান

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ২৭৩ বার পড়েছেন

যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আবারও প্রবাসী বাংলাদেশিদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ করা যাচ্ছে। আগামী ৭ মে, Tower Hamlets-এর গুরুত্বপূর্ণ Whitechapel ওয়ার্ডে কাউন্সিলর পদে ইন্ডিপেন্ডেন্ট পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বরিশাল জেলার বাকেরগঞ্জের কৃতি সন্তান মোঃ মিজানুর রহমান খান। ইতোমধ্যেই তিনি স্থানীয় কমিউনিটিতে ‘আস্থা ও পরিবর্তনের প্রতীক’ হিসেবে পরিচিতি লাভ করেছেন।

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদী ইউনিয়নের এই কৃতিসন্তান ছোটবেলা থেকেই সমাজসেবামূলক আদর্শে বেড়ে ওঠেন। সেই মূল্যবোধকে ধারণ করেই বর্তমানে যুক্তরাজ্যের কমিউনিটিতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পেশাগতভাবে তিনি লন্ডনের একটি আইন প্রতিষ্ঠানে কর্মরত, পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রমেও যুক্ত আছেন।

কমিউনিটি উন্নয়নে তার সম্পৃক্ততা বহুমাত্রিক। তিনি ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি, এবং ইউরোপীয় কমিউনিটির সাথে নিবিড়ভাবে কাজ করে আসছেন। প্রবাসী কমিউনিটির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক তাকে একটি গ্রহণযোগ্য ও আস্থাভাজন ব্যক্তিত্বে পরিণত করেছে।

শুধু যুক্তরাজ্যেই নয়, বাংলাদেশেও তার মানবিক কার্যক্রম সমানভাবে বিস্তৃত। তিনি প্রতিষ্ঠা করেছেন “মিজান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ”, যার মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ, শিক্ষা সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রবাস জীবনে তিনি যেখানেই অবস্থান করেছেন, সেখানেই কমিউনিটির মধ্যে ঐক্য গড়ে তুলেছেন। বিশেষ করে পর্তুগালে অবস্থানকালে তিনি “Save Bangladesh Portugal” এবং “Bangladesh Social Welfare Association Portugal” প্রতিষ্ঠা করে প্রবাসীদের ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এবারের নির্বাচনে একই ওয়ার্ডে তার সঙ্গে প্রার্থী হয়েছেন মোঃ আলী আকবর ও মোঃ আব্দুল বশীর। আর মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যারিস্টার জামি আলী। পুরো টিমটি হোয়াইটচ‍্যাপেল ওয়ার্ডের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।

নির্বাচনকে সামনে রেখে মিজানুর রহমান খান ও তার টিম ইতোমধ্যেই জোরদার প্রচারণা চালাচ্ছেন। তারা নিয়মিত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করছেন, সমস্যাগুলো শুনছেন এবং সমাধানের আশ্বাস দিচ্ছেন।

স্থানীয়দের প্রধান প্রত্যাশা—একজন দায়িত্বশীল প্রতিনিধি, যিনি বাস্তব সমস্যাগুলো গুরুত্বসহকারে বিবেচনা করবেন। বিশেষ করে অপরাধ নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা, হাউজিং সংকট, পার্কিং সমস্যা এবং বাসাবাড়ির মেরামতে বিলম্ব—এসব ইস্যুতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জোরালো।

এসব চ্যালেঞ্জ মোকাবেলায় মিজানুর রহমান খান ও তার টিম অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার অঙ্গীকার করেছেন। তাদের লক্ষ্য একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য কমিউনিটি গড়ে তোলা।

এখন দেখার বিষয়—আসন্ন নির্বাচনে Whitechapel ওয়ার্ডের বাসিন্দারা কাকে তাদের আস্থার প্রতীক হিসেবে বেছে নেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com