1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১০:৩৪|
শিরোনামঃ
আদর্শিক বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। -পীর সাহেব চরমোনাই পটুয়াখালীতে জালিয়াতি পূর্বক জমি দখলের অভিযোগে কেন্দ্রীয় বিএনপির নেতা ও তার “বাপ-ভাইদের” বিরুদ্ধে সংবাদ সম্মেলন এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বাবুগঞ্জে ‘ছানি সচেতনতা মাস-২০২৬’ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়তা সামগ্রী বিতরণ মেয়ের আত্মহত্যার ৩ মাস পর ভোলা সদর কোর্টের পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার নলচিড়ায় স্বনির্ভর খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সাতলা শাপলা বিলে নৌকা থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু: পর্যটনকেন্দ্রে কঠোর নিরাপত্তার দাবি যুবলীগ নেতা! নতুন পরিচয়ে ও ভিন্ন কায়দায় নতুন করে চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা

রায়পাশা কড়াপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, জমিজমা বিরোধ নিয়ে সন্দেহ — তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪০৮ বার পড়েছেন

বরিশাল সদর উপজেলার ১নং রায়পাশা কড়াপুর ইউনিয়নের চৌধুরী বাড়ি এলাকায় গরু ব্যবসায়ী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা মো. দেলোয়ার চৌধুরীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বুধবার রাত আনুমানিক ৮টার দিকে স্থানীয় বৌসেরহাট বাজারের অদূরে বুধবার রাতে তাকে এলোপাতাড়ি তাকে কুপিয়ে জখম করে মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা পাশের ওগল ক্ষেতে ফেলে রেখে যায় বলে স্থানীয়রা জানান।

খবর পেয়ে বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সত্যতা যাচাই করেন। বর্তমানে মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়ার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

স্থানীয় একাধিক সূত্রের দাবি, নিহত দেলোয়ার চৌধুরীর সঙ্গে তার আপন ভাই ও চাচাতো ভাইদের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তারা ধারণা করছেন। স্থানীয়দের কেউ কেউ ফোরকান চৌধুরীসহ  কয়েকজন আত্মীয়ের নাম সন্দেহভাজন হিসেবে উল্লেখ করেছেন, তবে এ বিষয়ে এখনো আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কাউকে অভিযুক্ত করা হয়নি।

স্থানীর আরো বলেন, ফোরকান চৌধুরী সহ চাচাতো ভাইয়ের ছেলে সবুজ চৌধুরী, রবিউল চৌধুরী ও ও কবির হোসেন চৌধুরী এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে বলে তারা ধারণা করছে। পারিবারিক এই জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরত চলে আসছে। এরই ধারাবাহিকতায় হত্যাকাণ্ড ঘটতে পারে বলে স্থানীয় একাধিক সূত্রে জানিয়েছে।

ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, রাজনৈতিক কর্মী দেলোয়ার হোসেনের সাথে আওয়ামী লীগ নেতা জাকির চৌধুরী এবং তার ছোট ভাই কবির চৌধুরীর বিরোধ ছিল। সেই বিরোধে তাকে কুপিয়ে হত্যা করা হতে পারে।

ইউপি সদস্য ও স্থানীয় বিএনপি নেতা মো. হাবিবুর রহমান মিন্টু বলেন, তিনি তারাবির নামাজে যাওয়ার পথে অটোরিকশা চালকদের কাছ থেকে একটি ক্ষেতে কিছু ভাসতে দেখার খবর পান। পরে বিষয়টি খতিয়ে দেখতে বলা হলে সেখানে একটি মরদেহ পাওয়া যায় বলে তাকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com