1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
মেহেন্দিগঞ্জে দলবদল ও মহিলা দলের পদায়ন: তৃণমূলে ক্ষোভ ও বিতর্ক বরিশালে যুবদলের বিভাগীয় সাংগঠনিক সভা অনুষ্ঠিত, সভাপতিত্বে কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন উজিরপুর নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবগঠিত বরিশাল জেলা যুবদলের নেতৃত্ব! এক দশকে বরিশালে অর্থনৈতিক ইউনিট বেড়েছে ৬২.২৭ শতাংশ ; বিএসবিআর বিষয়ক কর্মশালায় অর্থনৈতিক শুমারির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ বরিশালের মেহেন্দিগঞ্জের কাজিরহাটে ছেলের হাতে মা খুন কাস্টমসের দুই কর্মকর্তার সম্পদের পাহাড়! মাছের খামারের আয়ের আড়ালে শতকোটি টাকার রহস্য, দুদকের তদন্ত কোথায়? বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আশরাফুল ইসলাম মাহফুজকে ব্যামাগারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা বরিশালে ইয়াবার বড় চালানসহ মাদক কারবারি আটক! ৯ হাজার ৫২৪ পিস ইয়াবা উদ্ধার মির্জাগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সদ্য ঘোষিত উপজেলা কমিটির সহ-সভাপতি শফিকুল ইসলাম শাওন গ্রেপ্তার বরিশাল সনামধর্ন্য ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা জানাল ইউনিয়নবাসী

মেহেন্দিগঞ্জে দলবদল ও মহিলা দলের পদায়ন: তৃণমূলে ক্ষোভ ও বিতর্ক

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৪৩ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
​বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভায় জাতীয়তাবাদী মহিলা দলের নতুন নেতৃত্ব ও পদায়ন ঘিরে স্থানীয় রাজনীতিতে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অতীতে দল ছাড়ার ঘোষণা দিয়ে অন্য রাজনৈতিক বলয়ে সক্রিয় থাকার অভিযোগ থাকা মোছাম্মদ বিউটি বেগমকে মহিলা দলের পৌর আহ্বায়ক করায় তৃণমূলের নেতাকর্মীদের একটি অংশে অসন্তোষ দেখা দিয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

​স্থানীয় একাধিক রাজনৈতিক কর্মী ও সংশ্লিষ্ট সূত্রের দাবি, অতীতে মোছাম্মদ বিউটি বেগম বিএনপি থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করেছিলেন এবং পরবর্তীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। সে সময় বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন এবং তার পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন বলে স্থানীয়দের অনেকে অভিযোগ করেন। এছাড়া ২০২১সালে মেহেন্দিগঞ্জ পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর পদেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বলে জানা যায়।

​পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সেই বিউটি বেগমকে মহিলা দলের পৌর আহ্বায়কের দায়িত্ব দেওয়ায় স্থানীয় বিএনপির একটি অংশে ক্ষোভ তৈরি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন নেতাকর্মী দাবি করেন, দীর্ঘ সময় ধরে দলের পক্ষে অবস্থান নেওয়া ও ত্যাগ স্বীকার করা নেতাকর্মীদের বাদ দিয়ে অতীতে ভিন্ন রাজনৈতিক অবস্থানে থাকা ব্যক্তিদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় সাংগঠনিক শৃঙ্খলা ও ত্যাগী কর্মীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন উঠছে।

​অন্যদিকে, নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ বা সমর্থক মহলের দাবি, দলকে আরও সংগঠিত ও গতিশীল করার লক্ষ্যেই সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতীতের রাজনৈতিক অবস্থান বা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য জানতে চাইলে তারা বিষয়গুলো নিয়ে ভিন্ন ব্যাখ্যা দেন অথবা সাংগঠনিক বিষয় হিসেবে বিবেচনা করার কথা জানান।

​রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, স্থানীয় পর্যায়ে পদায়ন ও অতীতের রাজনৈতিক ভূমিকা নিয়ে যে অসন্তোষ তৈরি হয়েছে, তা দ্রুত আলোচনার মাধ্যমে সমাধান না করলে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমে এর প্রভাব পড়তে পারে। এ বিষয়ে জেলা ও কেন্দ্রীয় নেতৃত্বের স্পষ্ট অবস্থান ও তদারকি প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com