1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালে পত্রিকার আদলে ভুয়া পেজের ছড়াছড়ি, বিবেকের কাঠগড়ায় প্রকৃত সাংবাদিকরা : হয়রানির শিকার পুলিশ প্রশাসন-রাজনৈতিক ব্যক্তিরা কবে বন্ধ হবে প্রতিহিংসার রাজনীতি? চরামদ্দিতে বিধবার দুটি কাঁঠালগাছ কাটার অভিযোগ বিএনপি সভাপতির বিরুদ্ধে ১৪তম গ্রেডের কর্মচারী সাইফুল সার্ভেয়ারের জমি ও ভবনে সাড়ে ৪ কোটি টাকার বেশি বিনিয়োগ, অর্থের উৎস কী! ইজিবাইক চালক নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল বরিশালে ইয়াবার ‘ওপেন সিক্রেট’ বাণিজ্য! বরিশাল নগরীর ইসলামপাড়া মুহুরী পরিবারের বিরুদ্ধে গডফাদার-সংশ্লিষ্টতার অভিযোগ, অস্ত্রের ভয়ে নীরব এলাকাবাসী? ইলিশ রক্ষায় বরিশাল মৎস্য বিভাগের নজরদারি কোথায়? রাতের আঁধারে পার হচ্ছে ইলিশের চালান! এক যুগের ময়লা-আবর্জনা সরাতে উদ্যোগ, পরিচ্ছন্ন হচ্ছে বরিশাল সদর উপজেলা পরিষদের পুকুর বরিশাল নগরীর বগুড়া রোডে ২৩৫ পিস ইয়াবাসহ সাবেক সেনাসদস্য ও স্ত্রী গ্রেপ্তার কালকিনিতে ভাড়ায় মারামারি করতে এসে হত্যা মামলার আসামি নিহত, আহত ৫

বিসিসি’র প্রশাসক শিরিনকে মীর জাহিদের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৮৮ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক

বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিএনপি’র বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বরিশাল মহানগর বিএনপি’র সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম তসলিম উদ্দিন।

সোমবার সৌজন্য সাক্ষাৎকালে তিনি ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং নতুন দায়িত্ব পালনে শিরিনের সফলতা কামনা করেন। এসময় তিনি বলেন, শিরিনের নেতৃত্বে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং নগরবাসী কাঙ্ক্ষিত সেবা পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মীর জাহিদুল কবির জাহিদ আরও বলেন, একজন দক্ষ ও অভিজ্ঞ সংগঠক হিসেবে বিলকিস আক্তার জাহান শিরিন বরিশাল নগরীর উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এসময় উপস্থিত নেতাকর্মীরাও নবনিযুক্ত প্রশাসককে শুভেচ্ছা জানিয়ে তার সফলতা কামনা করেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com