1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৯:১৭|
শিরোনামঃ
ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ সরকারি বৃত্তিতে নিউনেস ল্যাবরেটরি স্কুলের তিন শিক্ষার্থীর কৃতিত্ব ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত দায়িত্বশীল সাংবাদিকতা টিকিয়ে রাখতে নতুন নীতিমালার ইঙ্গিত তথ্যমন্ত্রীর জাতীয় দৈনিক খবর পত্রের বরিশাল ব্যুরো চিফ হলেন সাংবাদিক বায়েজীদ মোল্লা ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের নেতৃত্বে বরিশাল জিলা স্কুলে ইতিবাচক পরিবর্তন, অপ-প্রচারে সক্রিয় অসাধুরা! বিতর্কিত কর্মকর্তার নিয়োগের অভিযোগে বরিশালে বিক্ষোভ, সিভিল সার্জনের কক্ষে তালা জন্মদিনে বেসরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য ২৫% ছাড় ঘোষণা– ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বরিশালের বাবুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা

বিএনপি প্রার্থীর পক্ষে স্ত্রীর প্রচারণা মনিরুজ্জামান

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭১ বার পড়েছেন

ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রচারণায় বেশ জমে উঠছে ভোলা-২ আসনের নির্বাচনি মাঠ। সংশ্লিষ্টদের মতে, এবারের নির্বাচনে নারী ও তরুণ ভোটারদের সক্রিয় অংশগ্রহণ ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই প্রেক্ষাপটে প্রার্থীরা এই দুই ভোটব্যাংকের প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছেন। প্রার্থীদের প্রচারণার পাশাপাশি সরব হচ্ছেন তাদের পরিবারের সদস্যরা। তেমনি এ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের স্ত্রী দৈনিক খবরপত্রের প্রধান সম্পাদক মাফরুজা সুলতানা চষে বেড়াচ্ছেন নির্বাচনি মাঠ।


গ্রামের মেঠো পথ ধরে দুই উপজেলায় বিচরণ করছেন। হেঁটে হেঁটে মানুষের হাতে প্রচারপত্র তুলে দিচ্ছেন এই নারী। পথে –পথে, বাড়িতে-বাড়িতে নারী ভোটারদের বুকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করছেন। শুনছেন তাঁদের সুখ-দুঃখের কথা। সকালে এক ইউনিয়নে,বিকালে অন্য ইউনিয়নে। নারীদের নিয়ে করছেন উঠান বৈঠক। ভোটারদের ঘরে ঘরে গিয়ে স্বামীর জন্য দোয়া ও ভোট প্রার্থনা করছেন। তাঁকে কাছে পেয়ে খুশি ভোটাররাও।
শুক্রবার বিকালে স্থানীয় গংগাপুর ইউনিয়নে পৃথক দুটি উঠান বৈঠক করেন। ধারিয়া ২ নং ওয়ার্ড এলাকায় এ্যাডভোটেক ফরিদুল রহমানের বাড়ির দরজায় অনুষ্ঠিত উঠান বৈঠকে গিয়ে বেশ ভিন্ন চিত্র দেখা যায়। মনে হয় ছোট উঠানে, বড় বার্তা। সারি সারি চেয়ার সাজানো।যাতে বসা আছে গ্রামীণ নারীগন। তাদের সামনের মঞ্চে আছে প্রধান অতিথি তথা বিএনপির দলীয় প্রার্থী হাফিজ ইব্রাহিমের স্ত্রী মাফরুজা সুলতানা। পাশে আছেন একমাত্র পুত্রবধূ শর্মিলা আলম। প্রধান অতিথি আগতদের সমস্যা শুনছেন।প্রধান অতিথি তার বক্তব্যে বিএনপির ক্ষমতাকালীন সময়ে হাফিজ ইব্রাহিম এর উন্নয়নের কথা তুলে ধরেন।ফ্যামিলি কার্ড,নারী শিক্ষা ও তাদের সচেতনতা সৃষ্টি, যুব সমাজকে কর্মমুখী শিক্ষায় ধাবিত করা,তেতুলিয়া নদী ভাঙ্গন সহ বিভিন্ন সমস্যার সমাধান তুলে ধরেন।তিনি বলেন,আপনাদের সহযোগিতায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে স্থানীয় সমস্যার আলোকে কর্মপদ্ধতি ঠিক করবেন। অসহায়,বিধবা,নারীদের জন্য সামাজিক নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হবে। অনুষ্ঠানে আরও ছিলেন বএনপির উপদেষ্টা এ্যাডভোকেট ফরিদুর রহমান,ইউনিয়ন বিএনপি সভাপতি, নেজামল হাওলাদার, সম্পাদক মাইনুদ্দিন কাজী, যুগ্ন সম্পাদক আনোয়ার হোসেন,জসিমউদ্দীন প্রমুখ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com