1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশাল নগরীর কাউনিয়ায় এক কক্ষে নারী-পুরুষকে ঘিরে চাঞ্চল্য: গনমাধ্যম কর্মীদের গালাগালি ও ভিডিও ধারণে বাধা বিসিসির কর্মকর্তার হুকুমে নারী-শিশুসহ ৬ জনকে কুপিয়ে পিটিয়ে জখম, গৃহবধূকে ধর্ষণের চেষ্টা! অসুস্থ শ্রমিকদল নেতা বাঘা শহিদের পাশে জিয়াউদ্দিন সিকদার জজ কোর্টের সামনে হামলা, এজাহারভুক্ত আসামি নাঈম গ্রেপ্তার বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই সুন্দর সমাজ গড়া সম্ভব- জিয়াউদ্দিন সিকদার শিশুর মনোসামাজিক সুরক্ষায় বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত

বাবুগঞ্জে মাধবপাশা দুর্গাসাগরে অষ্টমী স্নানোৎসব: পুণ্যার্থীদের ঢলে মুখর পুরো এলাকা

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৩৫৬ বার পড়েছেন

মোঃ মহিউদ্দিন খাঁন রানা বাবুগঞ্জ প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মাধবপাশা দুর্গাসাগরে প্রতিবছরের ন্যায় এ বছরও অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নানোৎসব। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার পুণ্যার্থী ভিড় জমান এই ঐতিহাসিক স্থানে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর থেকেই পুণ্যার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে দুর্গাসাগর পাড়ের পুরো এলাকা। চৈত্র মাসের অষ্টমী তিথিকে কেন্দ্র করে এই স্নানোৎসবকে ঘিরে তৈরি হয় এক পবিত্র ও ধর্মীয় আবহ।
বিশ্বাস অনুযায়ী, এ দিনে দুর্গাসাগরের পবিত্র জলে স্নান করলে পাপ মোচন হয়। সেই বিশ্বাস থেকেই ভোর থেকেই ভক্তরা গঙ্গাদেবীর চরণে ফুল অর্পণ করে পূজা, অর্চনা ও প্রার্থনায় অংশ নেন। অনেকেই মানত করে নিজেদের মনোবাসনা পূরণের আশায় এই স্নানে অংশগ্রহণ করেন।

পুণ্যার্থীদের মতে, এই পবিত্র জলের স্পর্শেই জীবনের পাপ থেকে মুক্তি পাওয়া যায়। তাই প্রতি বছরই এই উৎসবকে কেন্দ্র করে এখানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

স্থানীয় প্রশাসন ও আয়োজকদের পক্ষ থেকে আগত ভক্তদের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় নেওয়া হয় বিভিন্ন উদ্যোগ, যাতে নির্বিঘ্নে স্নানোৎসব সম্পন্ন করা যায়।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com