1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বিসিসির কর্মকর্তার হুকুমে নারী-শিশুসহ ৬ জনকে কুপিয়ে পিটিয়ে জখম, গৃহবধূকে ধর্ষণের চেষ্টা! অসুস্থ শ্রমিকদল নেতা বাঘা শহিদের পাশে জিয়াউদ্দিন সিকদার জজ কোর্টের সামনে হামলা, এজাহারভুক্ত আসামি নাঈম গ্রেপ্তার বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই সুন্দর সমাজ গড়া সম্ভব- জিয়াউদ্দিন সিকদার শিশুর মনোসামাজিক সুরক্ষায় বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত বরিশালে জজ কোর্টের সামনে হামলা, আহত নারী-থানায় এজাহার

বাবুগঞ্জে ঢাকাস্থ রহমতপুর কল্যাণ সমিতির সদস্য রুবেল সরদারকে ৪ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে সম্ভাব্য প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৩১৭ বার পড়েছেন

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য (মেম্বার) পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে সাংবাদিক মোঃ রুবেল সরদারের নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৩ তারিখ) সন্ধ্যা ৭টায় রহমতপুরের কামিনী রিফ্রেশ জোনে সম্পূর্ণ অরাজনৈতিক ঢাকাস্থ রহমতপুর কল্যাণ সমিতির আয়োজনে অনুষ্ঠিত ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভায় এ ঘোষণা দেওয়া হয়।

ঘোষণায় বলা হয়, রুবেল সরদার দীর্ঘদিন ধরে বাবুগঞ্জ উপজেলায় সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছেন এবং সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি ঢাকাস্থ রহমতপুর কল্যাণ সমিতির একজন সক্রিয় সদস্য।

ব্যক্তিগত জীবনে তিনি ছাত্রজীবন থেকেই ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। তিনি খানপুরার ঐতিহ্যবাহী সপ্তবর্ণ পাঠাগারের প্রতিষ্ঠাতা এবং তিনবারের নির্বাচিত সভাপতি ছিলেন। বর্তমানে তিনি খানপুরা বাজার কমিটির নির্বাচিত সাধারণ সম্পাদক ও বিমান প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাংবাদিকতা পেশায় তিনি অতীতে বরিশালের আঞ্চলিক দৈনিক সুন্দরবন ও দৈনিক আজকের তালাশ পত্রিকায় কাজ করেছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক ‘তৃতীয় মাত্রা’-এর বাবুগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
ঢাকাস্থ রহমতপুর কল্যাণ সমিতির উদ্দোক্তা মোঃ ইমন আহমেদ বলেন, “রুবেল সরদার নির্বাচিত হলে সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রেখে তাদের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন। বিশেষ করে শিক্ষা ও তরুণ প্রজন্মের উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা আশাবাদী।”

এদিকে, এলাকার তরুণ ভোটারদের মধ্যেও তাকে নিয়ে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই মনে করছেন, একজন শিক্ষিত ও সমাজসেবামুখী প্রতিনিধি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com