1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
উজিরপুরে এলজিইডি প্রকৌশলী সুব্রত রায়কে ঘিরে একের পর এক অভিযোগ ! খুঁটির জোর’ কোথায়? চাঁদাবাজি-অনিয়মের অভিযোগে এমপির ভাইকে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ; নথুল্লাবাদ বাস টার্মিনালে আধিপত্য বিস্তারের অভিযোগ, দাবি অস্বীকার মোশাররফের হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” উজিরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা ; আহ্বায়ক অ্যাডভোকেট আলী আকবর তালুকদার, সদস্য সচিব ইমরান মৃধা গৌরনদীতে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ: নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, উদ্ধার ৫ বরিশাল জেলায় জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন ; আহ্বায়ক যাঈদ সদস্য সচিব সিরাজ লটারিতে স্বচ্ছ পদায়ন, নবনিয়োগপ্রাপ্ত সরকারি কর্মচারীদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ বাবুগঞ্জের এইচএসসি পরীক্ষার্থী লামিয়ার মৃত্যু, প্রেমিকের বিরুদ্ধে প্রতারণা ও মানসিক নির্যাতনের অভিযোগ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে ইউরো স্টার বাস খাদে, শিশুসহ আহত ৫ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাজারে অস্থিরতা ঠেকাতে র‍্যাবের ঝটিকা অভিযান, ভেজাল-অবৈধ মজুতের বিরুদ্ধে কঠোর বার্তা

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৩২৩ বার পড়েছেন

বরিশাল ও পিরোজপুরে বাজারে জ্বালানি ও ভোজ্য তেলের অস্থিতিশীলতা মোকাবিলায় অভিযান চালিয়েছে র‍্যাব-৮। ভেজাল, মেয়াদোত্তীর্ণ পণ্য মজুত ও অতিরিক্ত দামে গ্যাস বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে একাধিক প্রতিষ্ঠান ও ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
র‍্যাব সূত্র জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও মজুতদারির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বাহিনীটি। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পিরোজপুর সদর এলাকায় অভিযান চালানো হয়। সেখানে মেয়াদোত্তীর্ণ পণ্য মজুত করে বাজারজাত করার অভিযোগে এক ব্যক্তিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, বরিশাল মহানগরীর কোতয়ালি মডেল থানা এলাকায় র‍্যাব-৮ ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযানে একটি প্রতিষ্ঠানকে খাদ্যে ক্ষতিকর রং ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন ও পরিবেশনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, আরেকটি প্রতিষ্ঠানকে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‍্যাব-৮ জানিয়েছে, বাজারে কৃত্রিম সংকট ও অবৈধ মজুত ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সাধারণ জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, কোথাও অনিয়ম বা অবৈধ মজুতের তথ্য পাওয়া গেলে তা দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে।

র‍্যাবের এ কঠোর অবস্থানকে বাজার নিয়ন্ত্রণে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সচেতন মহল।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com