1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালে ইয়াবার বড় চালানসহ মাদক কারবারি আটক! ৯ হাজার ৫২৪ পিস ইয়াবা উদ্ধার মির্জাগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সদ্য ঘোষিত উপজেলা কমিটির সহ-সভাপতি শফিকুল ইসলাম শাওন গ্রেপ্তার বরিশাল সনামধর্ন্য ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা জানাল ইউনিয়নবাসী বরিশালে গণশুনানিতে ৩৭ জনের সমস্যা শুনলেন জেলা প্রশাসক, ২৫ জন পেলেন আর্থিক সহায়তা গাজীপুরের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা ইউসুফ সিকদার বাকেরগঞ্জের চরাদিতে ! বিএনপি নেতার ছত্রছায়ায় আত্মগোপনের অভিযোগ, গ্রেপ্তারের দাবি স্থানীয়দের বরিশাল টিটিসিতে ব্যক্তিগত গাড়িতে ড্রাইভিং প্রশিক্ষণ! সরকারি কোর্সের বাইরে ২১০০ টাকা ফিতে আলাদা প্রশিক্ষণ, অর্থ জমা হয় কোথায়? অধ্যক্ষের দাবি—‘এটা আমার ব্যক্তিগত ব্যাপার’ ব্যাগ হারিয়ে দিশেহারা নারী, আধা ঘণ্টায় উদ্ধার ১০ হাজার টাকাসহ সব মালামাল! মানবিক পুলিশিংয়ের অনন্য দৃষ্টান্ত বরিশাল কোতয়ালী মডেল থানা সন্ত্রাসী হামলায় পঙ্গুত্ববরণ করে বিছানায় কাতরাচ্ছেন বরিশালের সেই শেখ সাদী, প্রধানমন্ত্রীর কাছে বিচার প্রার্থনা! কারা অধিদপ্তরের আইন শাখায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি : নিয়োগ প্রক্রিয়া থেকে মামলা ব্যবস্থাপনা—সব ক্ষেত্রে নিরপেক্ষতা যাচাইয়ের তাগিদ গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ

বাইতুল নুর জামে মসজিদে বীর মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২৭০ বার পড়েছেন

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ।।

মহান স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় এলাকাবাসীর সম্মানে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

এ ইফতার মাহফিল ও দোয়া মোনাজাতের আয়োজন করেছেন বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক আলহাজ্ব একেএম আনিসুজ্জামান নান্নু।

শুক্রবার (১৩ মার্চ) বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের রাস্তার মাথা বাজারের বাইতুল নুর জামে মসজিদে ইফতার মাহফিল ও দোয়া মোনাজান অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে তার প্রয়াত পিতা আলহাজ্ব মৌলভী আবুল হাসেম ও মাতা মরহুমা আলহাজ্ব আনোয়ারা বেগমের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা এবং তার স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন এবং বীর মুক্তিযোদ্ধাদের শারীরিক সুস্থতার জন্য দোয়া মোনাজাত করা হয়।

এসময়ে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো: মোস্তফা মানিক, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আ: ছোবাহান রাড়ী, বাবুগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল বশার, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো: নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার
বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম হাওলাদার, জাহাঙ্গীর নগর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এইচ এম মিজানুর রহমান, দেহেরগতী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: শওকত হোসেন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: শহিদুল ইসলাম, রহমাতপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আ: মালেক, মাধবপাশা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মো: শামসুল হক জম্মাদার, চাঁদপাশা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মো: শাহআলম, আগরপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা এ এফ এম জালাল আহমেদ, আগরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: এবায়েদুল হক শাহীন, বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা আবুল হাসনাত, জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু, কারসা ফাউন্ডেশনের বরিশাল জোনাল ম্যানেজার মো: রফিকুল ইসলাম ইকবাল, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক ছাত্র নেতা আদনান আলম খান বাবু, সমাজ সেবক আলমগীর মৃধা, বরিশাল বিমান বন্দর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রনি প্রমুখ।

ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠানের আগে আসরবাদ বাবুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সংস্কার উন্নয়ন কাজের জন্য নগদ একলক্ষ টাকা মুক্তিযোদ্ধা নেতাদের হাতে তুলে দেন ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠানের আয়োজক বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক আলহাজ্ব একেএম আনিসুজ্জামান নান্নু। তখন অনুষ্ঠানে অংশগ্রহণরত উপজেলার ও বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদবস্ত্রও উপহার হিসেবে বিতরণ করেন তিনি।

অনুষ্ঠানের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাইতুল নুর জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ নজরুল ইসলাম। ইফতারের সার্বিক ব্যবস্থপনায় ছিলেন মসজিদের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম বেপারি।

সংবাদ প্রেরক।। রফিকুল ইসলাম বাবু, বাবুগঞ্জ, বরিশাল। মোবাইল: ১৪/০৩/২৬ ইং, মোবাইল: ০১৮২৪২৪১০২৩।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com