1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| ভোর ৫:১৬|
শিরোনামঃ
বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের মৃত্যুতে বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের শোক ডেঙ্গু প্রতিরোধে শেবাচিম হাসপাতালে সচেতনামূলক র‌্যালি ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ২ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান গৌরনদীতে মাদকবিরোধী অভিযান: এক মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন অ্যাডভোকেট এইচ.এম. তসলিম উদ্দিন, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের উচ্ছ্বাস ও অভিনন্দন বরিশালে প্রত্যাশার খাল এখন কৃষকদের গলার কাঁটা, কোটি টাকা গচ্ছা বাবুগঞ্জে সালিশ বানিজ্য ও মাদক জুয়া প্রতিরোধ পরিষদের আত্নপ্রকাশ ঝালকাঠিতে ‘উই ক্যান চেঞ্জ’–এর ব্যতিক্রমী উদ্যোগ: ৫ জুন দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প, মিলবে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ বাকেরগঞ্জের চরামদ্দির কুদ্দুস হত্যা মামলায় বিচার ধামাচাপার চেষ্টার অভিযোগ: ৩০ লাখ টাকার গোপন বৈঠক, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও অধরা আসামিরা!

বরিশাল নগরীর পলাশপুরে মোবাইল ফোনে ‘ডিল’, মাদকের জালে যুবসমাজ! অভিযুক্ত দুই ভাইয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১৯৩ বার পড়েছেন

বরিশাল নগরীর পলাশপুরে মোবাইল ফোনে ‘ডিল’, মাদকের জালে যুবসমাজ! অভিযুক্ত দুই ভাইয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বরিশাল নগরীর পলাশপুর ৫ নম্বর ওয়ার্ডে মাদক ব্যবসাকে কেন্দ্র করে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। এলাকাবাসীর অভিযোগ, শফিনের ছেলে ইমন ও তার ছোট ভাই আবির দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে এবং এর মাধ্যমে এলাকার যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
অভিযোগ উঠেছে, নিজেকে প্রভাবশালী রাজনৈতিক পরিচয়ের ছত্রছায়ায় রেখে এলাকায় আধিপত্য বিস্তার করছে। স্থানীয়দের দাবি, সে সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী হিসেবে পরিচিত এবং ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক স্থানীয় যুবক জানায়, দুই ভাই মূলত মোবাইল ফোনের মাধ্যমে মাদক কেনাবেচা করে। রাতের আঁধারে নির্দিষ্ট গ্রাহকদের সাথে যোগাযোগ করে তারা মাদক সরবরাহ করে থাকে। এতে করে অল্প বয়সী তরুণদের একটি বড় অংশ মাদকাসক্ত হয়ে পড়ছে।

স্থানীয় বাসিন্দারা আরও জানান, এই দুই ভাইয়ের কারণে ৫ নম্বর ওয়ার্ডের পরিবেশ দিন দিন অবনতির দিকে যাচ্ছে। মাদক সহজলভ্য হওয়ায় অনেক যুবক পড়াশোনা ও স্বাভাবিক জীবন থেকে বিচ্যুত হচ্ছে।

এ বিষয়ে সচেতন মহল দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলছেন, সময়মতো ব্যবস্থা না নিলে পুরো একটি প্রজন্ম মাদকের ভয়াল থাবায় নিঃশেষ হয়ে যেতে পারে।

এ ব্যাপারে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com