বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের (বউক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ায় বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার জিয়াকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বরিশাল মহানগরের ২৪ নম্বর ওয়ার্ড জিয়ানগরের নেতৃবৃন্দ।
এ সময় ২৪ নম্বর ওয়ার্ড জিয়ানগরের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। নেতৃবৃন্দ তার নতুন দায়িত্বে সফলতা কামনা করেন এবং বরিশাল নগরীর পরিকল্পিত উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি ও নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
তারা বলেন, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে জিয়াউদ্দিন সিকদার জিয়ার দায়িত্ব গ্রহণ নগরীর উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও পরিকল্পিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে। তার নেতৃত্বে বরিশাল একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে উঠবে-এমন প্রত্যাশা তাদের।