1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
অসুস্থ শ্রমিকদল নেতা বাঘা শহিদের পাশে জিয়াউদ্দিন সিকদার জজ কোর্টের সামনে হামলা, এজাহারভুক্ত আসামি নাঈম গ্রেপ্তার বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই সুন্দর সমাজ গড়া সম্ভব- জিয়াউদ্দিন সিকদার শিশুর মনোসামাজিক সুরক্ষায় বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত বরিশালে জজ কোর্টের সামনে হামলা, আহত নারী-থানায় এজাহার বরিশাল জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের ২০২৬ অভিষেক অনুষ্ঠিত

বরিশালে রোগী ধরা দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য: অভিযানের দাবিতে সরব ভুক্তভোগীরা

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ৩ মে, ২০২৬
  • ২০২ বার পড়েছেন

দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে চিকিৎসার আশায় বরিশাল নগরীতে আসা অসহায় সাধারণ রোগীরা এক ভয়াবহ দালাল চক্রের টার্গেটে পরিণত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। নগরীর গুরুত্বপূর্ণ এলাকা রূপাতলীকে কেন্দ্র করে সক্রিয় এই ‘রোগী ধরা সিন্ডিকেট’ এখন মারাত্মক ব্যাধিতে রূপ নিয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

অভিযোগ অনুযায়ী, হাসপাতাল এলাকায় পা রাখার সাথে সাথেই রোগী ও তাদের স্বজনদের ঘিরে ধরে এই চক্রের সদস্যরা। নানা প্রলোভন ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে তারা রোগীদের নির্দিষ্ট ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়, যেখানে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

এই সিন্ডিকেটের নেতৃত্বে রয়েছে দালাল কমান্ডার রুহুল ও রবীন্দ্রনাথ দালাল কমান্ডার সহিদ ওরফে সইয়া। এছাড়া তাদের সহযোগী হিসেবে মাস্টার মানিক, তালই, ইসমাইল, নজরুল, মোসলেম, মনির, শাওন, কানা লিটন, রবিউল, চান্দু, আরিফ, আনোয়ার, তপন, আলামিন এবং ঝাড়ুদার শাহিনের নাম উঠে এসেছে।

ভুক্তভোগীরা দ্রুত এই দালাল চক্রের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার জন্য বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলামের কাছে জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম জানান, আপনার বলা অভিযোগগুলো গুরুত্ব সহকারে দেখা হবে। খুব শিগগিরই একটি বিশেষ অভিযান পরিচালনা করা হবে। অভিযুক্তদের আটক করে আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে সচেতন মহল মনে করছে, দালাল চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে সাধারণ মানুষের চিকিৎসা সেবা গ্রহণ আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। তাই দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে এই সিন্ডিকেট নির্মূল করা এখন সময়ের দাবি।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com