1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালে বাবার মাথায় আঘাতের পর এবার ৩ ভাইকে ফাঁসানোর চেষ্টা: বাবা মায়ের বক্তব্য তোলপার! বরিশালে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ৩ কোটি ৬৫ লক্ষ টাকার চেক হস্তান্তর ঝালকাঠি জেলা করাতকল মালিক সমিতির বার্ষিক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বরিশাল কড়াপুরে “নিষিদ্ধ আ.লীগের সক্রিয় সদস্য” আখ্যা দিয়ে নিরীহ যুবককে বাসা থেকে গ্রেফতার বাবুগঞ্জে আ.লীগ নেতাকে পুলিশ ধরে ছেড়ে দেওয়ায় বিএনপি নেতাকর্মীদের ক্ষোভ বরিশালে সিজারিয়ান অপারেশনে উদ্যোক্তা নাজিয়া মাইশার মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে স্বজনদের গুরুতর অভিযোগ প্রয়াত যুবদল নেতা জিএম মনিরের পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার চুরি করে পালানোর সময় চোরাই মালামালসহ ভাই-বোন আটক জনদুর্ভোগ লাঘবে পোর্ট রোডের নিজ বৈধ স্থাপনা সরিয়ে প্রশংসিত স্বেচ্ছাসেবক দল নেতা বাপ্পি বরিশালের ফিলিং স্টেশনে অভিযান ; ওজনে কম দেওয়ায় ২৫ হাজার টাকা জরিমানা

বরিশালে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ৩ কোটি ৬৫ লক্ষ টাকার চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়েছেন

আসলাম হোসেন বাচ্চু

পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র বরিশাল অঞ্চলের বীমা গ্রাহকদের বীমাদাবীর ৩ কোটি ৬৫ লক্ষ ৫৯ হাজার ৫০০ টাকার চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ২৫ সেপ্টেম্বর ) সকালে বরিশালে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র নিজস্ব ভবন মিলনায়তনে এ বীমাদাবীর চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক ও বিভাগীয় প্রধান মাসুদ রানা মাসুমের সভাপতিত্বে বীমাদাবীর চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, উর্ধ্বতন উপ- ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান সিকদার প্রমুখ ।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, একক বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক সৈয়দ আমিনুল ইসলাম, আল আমিন একক বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ আতিকুর রহমান, জনপ্রিয় বীমা প্রকল্পের সিনিয়র জি এম সোয়েব আহমেদ দেওয়ান, আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ ও জেলা সমন্বয়কারী আসলাম হোসেন বাচ্চু প্রমুখ।

ব্যবসা উন্নয়ন সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমাদাবীর ৩ কোটি ৬৫ লক্ষ ৫৯ হাজার ৫০০ টাকার চেক গ্রাহকদের হাতে তুলে দেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com