1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| সকাল ৮:৫৫|
শিরোনামঃ
ঝালকাঠিতে ‘উই ক্যান চেঞ্জ’–এর ব্যতিক্রমী উদ্যোগ: ৫ জুন দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প, মিলবে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ বাকেরগঞ্জের চরামদ্দির কুদ্দুস হত্যা মামলায় বিচার ধামাচাপার চেষ্টার অভিযোগ: ৩০ লাখ টাকার গোপন বৈঠক, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও অধরা আসামিরা! আলোকিত মানুষ, আদর্শ শিক্ষক ও জননেতা মরহুম মাওলানা আবুল হাশেম কুয়াকাটা ভ্রমণ হলো শেষ যাত্রা, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কিশোরের কোরবানির দাওয়াত দিতে গিয়ে যুবদল নেতার হামলায় ছোট ভাইয়ের নাক ফাটল যে অঙ্গীকার নিয়ে জুলাই বিপ্লব হয়েছে তা বাস্তবায়নের দায়িত্ব আমাদের সকলের: -অ্যাডঃ হেলাল মাদারীপুরে চেতনানাশক বিষাক্ত হালুয়াসহ অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মহিপুরে মক্তবের শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ: লম্পট ইমামকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ মহিপুরে ডিবির অভিযানে ৫৬ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বরিশালে মহানগর ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ২৪ নং ওয়ার্ড ছাত্রদলের আনন্দ মিছিল

বরিশালে ঝুঁকিপূর্ণ ভবন ভাঙছে বিসিসি

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৩৯৪ বার পড়েছেন

ঝুঁকিপূর্ণ ঘোষণার ১০ বছর পর বরিশাল নগরীর ৩৫টি ভবন ভাঙার কার্যক্রম শুরু করেছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। শুক্রবার (১৭ অক্টোবর) নগরীর সদর রোডের ঝুঁকিপূর্ণ তিন তলা ভবন সাকুর ম্যানশন ভেঙে ফেলার কাজ শুরু করা হয়েছে।

প্রভাবশালীদের দখলে থাকা এই ভবনটিকে কেন্দ্র করে দীর্ঘ আইনী লড়াই শেষে এই অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। ভবনটি পুরোপুরি অপসারণ করতে এক সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছে বিসিসি’র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। নগরবাসীর নিরাপত্তায় পর্যায়ক্রমে বাকি ভবনগুলো ভাঙা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সপ্তাহখানেক আগে বটতলা এলাকার পরিসংখ্যান অফিস সংলগ্ন এক প্রভাবশালীর ঝুঁকিপূর্ণ ভবন ভাঙা হয়েছে। প্রভাবশালীদের বাঁধার পাশাপাশি আইনী জটিলতার কারণে এতোদিন এসব ঝুঁকিপূর্ণ ভবন ভাঙা সম্ভব হয়নি বলে জানিয়েছেন নগরভবনের কর্মকর্তারা।

বিসিসির প্রশাসনিক বিভাগের তথ্যানুযায়ী, নগরীর বটতলা, সদর রোডসহ ৫৮ বর্গ কিলোমিটার এলাকায় ৩৫টি ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ২০১৩ সালের জরিপে এই ভবনগুলোর বেহাল অবস্থা দেখতে পেয়ে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। ঝুঁকিপূর্ণ ভবনের তালিকায় পুরানোসহ নতুন কয়েক তলা বিশিষ্ট ভবনও রয়েছে। সদর রোডের যে ভবনটি ভাঙা হচ্ছে সেটি ফাটল ধরে পাশের ভবনে হেলে পড়েছে।

ঝুঁকিপূর্ণ শাকুর ম্যানশনের মালিক নজরুল ইসলাম জানিয়েছেন, ত্রিশ বছর আগে নির্মাণ করা এই ভবনটি ২০১৩ সালে ফাটল দেখা দেয়। এরপর ভবনটি পাশের ভবনে হেলে পরে। এরপর বিসিসি ২০১৩ সালে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে। কিন্তু বছরের পর বছর ধরে তিন ভাড়াটিয়া প্রভাবশালী কাজী মফিজুল ইসলাম, শাহিনুর রহমান ও রুবেল ইসলাম ভবনটি দখল করে রেখেছিলেন। ভাড়াটিয়ারা জোর করে দখলে থাকায় তা ভাঙা সম্ভব হয়নি। পরে সম্প্রতি বিসিসিতে ৯০ হাজার টাকা জমা দেওয়ার পর ভবন ভাঙার কাজ শুরু হয়েছে।

বিসিসির প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, শাকুর ম্যানশনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে আমরা আগেই নোটিশ করেছি। কিন্তু ভাড়াটিয়ারা আদালতের শরণাপন্ন হলে তা ভাঙাতে নিষেধাজ্ঞা দেন বিচারক। সেই অস্থায়ী নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিসিসি রায় পাওয়ার পর ভাঙা কার্যক্রম শুরু হয়েছে।

স্বপন কুমার দাস আরও বলেন, আমরা ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে এখানে নোটিশ দিয়েছিলাম। তারপরেও ভাড়াটিয়ারা দখল ছাড়েননি। শুক্রবার সকালে ভাড়াটিয়াদের চূড়ান্তভাবে চলে যাওয়ার নোটিশ দিয়ে ভবন ভাঙা শুরু করা হয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com