1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই সুন্দর সমাজ গড়া সম্ভব- জিয়াউদ্দিন সিকদার শিশুর মনোসামাজিক সুরক্ষায় বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত বরিশালে জজ কোর্টের সামনে হামলা, আহত নারী-থানায় এজাহার বরিশাল জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের ২০২৬ অভিষেক অনুষ্ঠিত মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বাতিল, সাংগঠনিক কার্যক্রম স্থগিত বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক মিনহাজুল আবেদিন শান্ত’র উপর সন্ত্রাসী হামলা

বরিশালে জোরপূর্বক জমির সীমানা প্রাচীর ভাঙচুর, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২৭৯ বার পড়েছেন

বরিশাল সদর উপজেলার লাকুটিয়া মগরপাড়া এলাকায় জমি দখলচেষ্টা, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোসাঃ সুরাইয়া বেগম বিমান বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সুরাইয়া বেগমের স্বামী মৃত মোঃ নজরুল ইসলাম হাজারী ২০০৭ সালে কাউনিয়া এলাকার আব্দুর রব বেপারীর কাছ থেকে ১০ শতাংশ জমি ক্রয় করেন। জমি ক্রয়ের পর স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জমির দখল বুঝিয়ে দেওয়া হয় এবং তখন থেকেই তারা জমিটি ভোগদখলে রয়েছেন।

সুরাইয়া বেগম জানান, সম্প্রতি তিনি ওই জমিতে বসতঘর নির্মাণের উদ্যোগ নিলে স্থানীয় কিছু ব্যক্তি বাধা প্রদান করে। এমনকি গাছ কাটতে বাধা দেওয়ার কারণে তার প্রায় এক লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ১৮ এপ্রিল সকালে নির্মাণ কাজ শুরু করতে গেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শ্রমিকদের ওপর হামলা চালায় এবং কাজ বন্ধ করে চাঁদা দাবি করে। এক পর্যায়ে তারা বাড়ির পশ্চিম পাশের সীমানা প্রাচীর ভেঙে ফেলে বলে অভিযোগ করা হয়।

এ সময় স্থানীয় মেম্বারসহ এলাকাবাসী বাধা দেওয়ার চেষ্টা করলেও অভিযুক্তরা তা উপেক্ষা করে। পরে ভুক্তভোগীর মেয়ে ও জামাতা ঘটনাস্থলে এলে তাদেরও অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া করা হয়, এতে তারা প্রাণভয়ে সেখান থেকে সরে যান।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন- বাবুল মোল্লা, সাহাবুদ্দিন মোল্লা ওরফে সাকা মোল্লা, আঃ বারেক মোল্লা ও আঃ খালেক মোল্লাসহ অজ্ঞাত আরও ১০-১৫ জন। তারা সকলেই আঃ রহিম মোল্লার পুত্র এবং একই এলাকার বাসিন্দা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী দাবি করেন, অভিযুক্তরা এর আগেও বিভিন্ন মামলার আসামি এবং এলাকায় প্রভাব বিস্তার করে চলেছে। ঘটনার স্থানে একাধিক সাক্ষী-প্রমাণ রয়েছে বলেও তিনি জানান। এ বিষয়ে জানতে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।

এ বিষয়ে সুরাইয়া বেগম তার অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com