1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত “একদিকে উচ্ছেদ, অন্যদিকে ছাড়! পোর্ট রোডে ৭ কোটির কাজ আর বিসমিল্লাহ রাইস মিল নিয়ে প্রশ্ন” ;বরিশাল পোর্ট রোডে ‘বিসমিল্লাহ রাইস মিল’ নিয়ে অবৈধ দখলের অভিযোগ, উচ্ছেদের দাবি কলাপাড়ায় ডাবল ডেকার বাস খাদে, আহত ৬ বরিশালের মিডটাউন হাসপাতালের এনেস্থেশিয়া বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শাওনকে শারীরিকভাবে লাঞ্ছিত ও হেনস্তা করেছে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. আনোয়ার হোসেন কালকিনিতে নতুন ইউএনও কিশোর কুমার দাসের যোগদান বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের ম্যানেজ করে বরিশালে ৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন বরিশাল বাবুগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে স্বজনদের ওপর হামলা,হাসপাতালে ভর্তি ৪

বরিশালে জমি বিরোধের জেরে বিএনপি নেতা শফিকুল ইসলামকে কুপিয়ে হত্যাচেষ্টা, শেবাচিমে ভর্তি

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৬৪ বার পড়েছেন

বরিশাল নগরীতে জমি-সংক্রান্ত বিরোধের জেরে বিএনপির এক নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত হয়েছেন ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য ও মহানগর টেম্পু শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম (৫৫)। এ ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ এনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বুধবার (১৫ জুলাই) দুপুর প্রায় ১টার দিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে এ হামলার ঘটনা ঘটে।

আহত শফিকুল ইসলামকে উদ্ধার করে প্রথমে স্থানীয়রা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, হামলায় তার পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো দেশীয় অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের হরিণাফুলিয়া এলাকায় তিনি ১০ শতাংশ জমি ক্রয় করেন। জমি কেনার পর থেকেই স্থানীয় আতাহার কাজীর ছেলে নুরুদ্দীন এবং মাহবুবুর রহমানের ছেলে সীমান্তসহ কয়েকজন ওই জমি দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। এ নিয়ে আদালতেও মামলা দায়ের করা হয়।

তার দাবি, মামলার ধারাবাহিকতায় বুধবার আদালত থেকে ফেরার পথে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পৌঁছালে নুরুদ্দীন, সীমান্ত এবং তাদের সঙ্গে থাকা আরও ৩ থেকে ৪ জন তার ওপর অতর্কিত হামলা চালায়। দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়। হামলার সময় তার কাছে থাকা নগদ ১ লাখ ৯৯ হাজার টাকাও ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ও তার স্বজনরা।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন উল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com