1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১১:০৮|
শিরোনামঃ
বাবুগঞ্জের মোহনগঞ্জে বসেছে প্রাণের মেলা, রাতজুড়ে জারি গানের আসর বরিশালে আবারও সক্রিয় ‘হানিট্রাপ’ চক্র: প্রবাসী ও তরুণদের টার্গেট, সর্বস্ব হারাচ্ছে ভুক্তভোগীরা! বাকেরগঞ্জের সদ্য বিদায়ী ইউএনও রুমানা আফরোজকে ঘিরে অপপ্রচার, প্রতিবাদে সোচ্চার স্থানীয়রা টঙ্গী থেকে মাদকের বিরুদ্ধে যুদ্ধ শুরু হোক মহিপুরে গ্রাম পুলিশ হিসেবে সানজিদা আক্তার সাথীর যোগদান আগৈলঝাড়ায় ব্রিজ নির্মাণে রডের বদলে বাঁশ ব্যবহারের সত্যতা মেলায়, ভেঙে ফেলার নির্দেশ বাবুগঞ্জের মোহনগঞ্জে জারি গান ও বৈশাখী মেলার প্রস্তুতি সম্পন্ন শ্যালিকার ধর্ষণ মামলা থেকে রেহাই পেতে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা: বিএমএসএফের প্রতিবাদ বরিশাল নগরীর পলাশপুরে মোবাইল ফোনে ‘ডিল’, মাদকের জালে যুবসমাজ! অভিযুক্ত দুই ভাইয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ভুল চিকিৎসার অভিযোগে মাদারীপুরে রোগীর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর ও সড়ক অবরোধ

বরিশালে আবারও সক্রিয় ‘হানিট্রাপ’ চক্র: প্রবাসী ও তরুণদের টার্গেট, সর্বস্ব হারাচ্ছে ভুক্তভোগীরা!

সাইফুল অপূর্ব✍️
  • প্রকাশিত সময় শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৩৭ বার পড়েছেন

রিপোর্ট সাইফুল অপূর্ব 

বরিশাল নগরীতে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে ভয়ংকর ‘হানিট্রাপ’ চক্র। বিশেষ করে নগরীর কেডিসি এলাকাকে কেন্দ্র করে সক্রিয় হয়ে ওঠা এই চক্রটি প্রবাসীসহ তরুণদের টার্গেট করে ফাঁদে ফেলে হাতিয়ে নিচ্ছে স্বর্ণালংকার ও লক্ষ লক্ষ টাকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর চাঁদমারি কলোনি, রসুলপুর, কাউনিয়া, ভাটিখানা, আমানতগঞ্জ, কাশিপুর ও নবগ্রাম রোডসহ বেশ কিছু এলাকায় গোপনে বিস্তার ঘটিয়েছে এই চক্র। তারা বিভিন্ন বাসা ভাড়া নিয়ে আবাসিক হোটেলের আদলে গড়ে তুলছে আস্তানা, যেখানে নারীদের ব্যবহার করে পরিকল্পিতভাবে টার্গেটদের ফাঁদে ফেলা হচ্ছে।

এই চক্রের ফাঁদে পড়া কয়েকজন তরুণ জানান, “সামান্য পরিচয় থেকে শুরু করে বন্ধুত্ব, এরপর দেখা করার প্রলোভন, এইভাবে আমাদের ডেকে নিয়ে সর্বস্ব লুটে নেওয়া হয়। অনেকে মারধরের শিকারও হয়েছে। জীবনের জমানো সবকিছু হারিয়ে এখন নিঃস্ব।”

নগরীর বাসিন্দারা বলছেন, “দিন দিন এই চক্রের তৎপরতা বাড়ছে। আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি না থাকায় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। পরিবার-পরিজন নিয়ে নিরাপদে বসবাস করা কঠিন হয়ে যাচ্ছে।

চাঁদমারি এলাকার এক ব্যবসায়ী বলেন, “রাতে অপরিচিত লোকজনের আনাগোনা বেড়েছে। সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়লেও ভয়ে কেউ মুখ খুলতে চায় না।”

সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, “এটি শুধু প্রতারণা নয়, সামাজিক নিরাপত্তার জন্য বড় হুমকি। তরুণ সমাজকে বিপথে ঠেলে দিচ্ছে এই চক্র। দ্রুত কঠোর অভিযান ও নজরদারি না বাড়ালে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

একজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি জানান, “প্রশাসনের পাশাপাশি এলাকাবাসীকেও সচেতন হতে হবে। অপরিচিতদের প্রতি সতর্ক থাকা এবং সন্দেহজনক কার্যকলাপ দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো জরুরি।”

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আল মামুন উল ইসলাম বলেন, “হানিট্রাপ চক্রের সঙ্গে জড়িত কয়েকজনকে ইতোমধ্যে আটক করা হয়েছে এবং নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি এবং নজরদারি আরও জোরদার করা হবে।”

বরিশালে পুনরায় সক্রিয় হওয়া এই হানিট্রাপ চক্র এখন আতঙ্কের নাম। দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ ও জনসচেতনতা বৃদ্ধি ছাড়া এ থেকে রেহাই মিলবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com