1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
শিশুর মনোসামাজিক সুরক্ষায় বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত বরিশালে জজ কোর্টের সামনে হামলা, আহত নারী-থানায় এজাহার বরিশাল জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের ২০২৬ অভিষেক অনুষ্ঠিত মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বাতিল, সাংগঠনিক কার্যক্রম স্থগিত বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক মিনহাজুল আবেদিন শান্ত’র উপর সন্ত্রাসী হামলা ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা, বরিশালের বিএনপি দুই নেতার কুশল বিনিময় বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে!

বরিশালের আগৈলঝাড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২১৩ বার পড়েছেন

সৈয়দ নুর আহসান (গৌরনদী) বরিশাল প্রতিনিধি।

বরিশালের আগৈলঝাড়ায় দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে বিভাগীয় উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল ২০২৬) আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এ অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে টিকাদান কার্যক্রমের সূচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দেশের প্রতিটি শিশুকে টিকার আওতায় এনে প্রতিরোধযোগ্য রোগ থেকে সুরক্ষা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। তিনি সকল অভিভাবককে শিশুদের টিকাদানে অংশগ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজীব। এ সময় উপস্থিত ছিলেন বরিশালের সিভিল সার্জন ডা. মঞ্জুর এলাহি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), স্থানীয় প্রেসক্লাবের সভাপতি, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজীব বলেন, “মাননীয় মন্ত্রীর নির্দেশনায় আমাদের ছোট্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এত বড় আয়োজন করতে পারা অত্যন্ত গর্বের।

এ সফলতা ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।” স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এ কর্মসূচির মাধ্যমে বরিশাল বিভাগের সকল শিশুকে হাম-রুবেলা টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং এটি শতভাগ সফল হবে বলে তারা আশাবাদী।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com