1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৯:১৭|
শিরোনামঃ
ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ সরকারি বৃত্তিতে নিউনেস ল্যাবরেটরি স্কুলের তিন শিক্ষার্থীর কৃতিত্ব ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত দায়িত্বশীল সাংবাদিকতা টিকিয়ে রাখতে নতুন নীতিমালার ইঙ্গিত তথ্যমন্ত্রীর জাতীয় দৈনিক খবর পত্রের বরিশাল ব্যুরো চিফ হলেন সাংবাদিক বায়েজীদ মোল্লা ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের নেতৃত্বে বরিশাল জিলা স্কুলে ইতিবাচক পরিবর্তন, অপ-প্রচারে সক্রিয় অসাধুরা! বিতর্কিত কর্মকর্তার নিয়োগের অভিযোগে বরিশালে বিক্ষোভ, সিভিল সার্জনের কক্ষে তালা জন্মদিনে বেসরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য ২৫% ছাড় ঘোষণা– ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বরিশালের বাবুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা

ধানের শীষের পক্ষে মাঠে ছাত্রদল নেতা মিঠু, বরিশাল সদর-৫ এ জোরালো গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪১৪ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক

বরিশাল সদর-৫ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের পক্ষে জোরালো গণসংযোগ চালিয়েছেন বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান (মিঠু)। নির্বাচনী প্রচারণায় তার সক্রিয় অংশগ্রহণে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

শনিবার নগরীর সাগরদী বাজার ও আশপাশের বিভিন্ন এলাকায় এই গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় আতিকুর রহমান মিঠু নিজে দোকানপাটে গিয়ে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগে ছাত্রদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তাদের উপস্থিতিতে পুরো এলাকায় নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয় এবং স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ।

গণসংযোগকালে আতিকুর রহমান মিঠু বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এডভোকেট মজিবর রহমান সরোয়ারকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের সমর্থনই আমাদের সবচেয়ে বড় শক্তি।

তিনি আরও বলেন, তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বরিশাল সদর-৫ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করা সম্ভব হবে।

কর্মসূচির অংশ হিসেবে স্থানীয়দের মাঝে নির্বাচনী লিফলেট বিতরণ করা হয় এবং বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পুরো কর্মসূচিতে নেতৃত্ব দিয়ে মাঠে সরব উপস্থিতি রাখেন ছাত্রদল নেতা আতিকুর রহমান (মিঠু), যা নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com