1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ৩:০০|
শিরোনামঃ
আধা ঘণ্টায় সমাধান: এসএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তায় বিসিসির তড়িৎ উদ্যোগে ফুটপাথ মেরামত বরিশালের আগৈলঝাড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ অনুষ্ঠিত গৌরনদীতে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন: স্পিড ব্রেকার স্থাপনের জোর দাবি সার ও কীটনাশকের দোকানে অবৈধভাবে জ্বালানি মজুদ, জরিমানা ও জব্দ বরিশালে জোরপূর্বক জমির সীমানা প্রাচীর ভাঙচুর, থানায় অভিযোগ মাজাহারুল ইসলাম জাহানের মায়ের মৃত্যুতে শোকের ছায়া—রাজনৈতিক ও সাংবাদিক মহলে সমবেদনার ঢল ডিজিটাল ফাঁদে সাংবাদিকতা: সাইবার আইনের আতঙ্কে স্বাধীন গণমাধ্যম, সুরক্ষার দাবিতে সোচ্চার দেশজুড়ে সাংবাদিকরা প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ করছে সরকার ​ তীব্র লোডশেডিংয়ে অন্ধকারে ডুবে শেবাচিম হাসপাতাল: বিকল্প না থাকায় চরম ভোগান্তিতে রোগী-স্বজন

তারেক রহমানের বরিশাল সফরের মধ্য দিয়ে ২১ আসনেই বিজয়ের দামামা বেজে উঠেছে’

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬৯ বার পড়েছেন

রিপোর্ট আসাদুজ্জামান মুরাদ ;

বরিশাল বিভাগের ২১ টা সংসদীয় আসনের মধ্যে ১৭টি নিশ্চিত ভাবে ধারণা করা যাচ্ছে বিএনপি সহ তাদের জোট প্রার্থীদের মধ্যে ভোলার পার্থ ও ভিপি নূর নির্বাচিত হবে বলে আলোচনায় ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে বিএনপি ও তাদের জোট ১৯ টি আসন পাবে বলে ধারণা করা হচ্ছে। জামায়াত ও অন্যান্য দল পাবে ২টি আসন। তারেক রহমানের বরিশাল সফরের মধ্য দিয়ে বরিশালে বিএনপির দুর্গ আবার শক্ত হয়েছে তাই বিভাগের ২১ টি আসনে তাদের সর্বোচ্চ জয় নিশ্চিত ভাবে ধারণা করা যাচ্ছে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনের মধ্য দিয়ে বরিশাল বিভাগের ২১টি আসনেই ধানের শীষের বিজয়ের দামামা বেজে উঠেছে৷

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বরিশাল নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের রুপাতলী হাউজিং, বাসস্ট্যান্ডসহ আশপাশ এলাকায় সদর-৫ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের পক্ষে গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন।

রহমাতুল্লাহ বলেন, বরিশাল বিভাগের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী। অতীতে তারা ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিজয়ী করেছে, নিরপেক্ষ নির্বাচন হলে এবারও মানুষ ধানের শীষের পক্ষেই রায় দেবে।

 

তিনি আরও বলেন, বর্তমান নির্বাচনে বিএনপি ছাড়া রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ কোনো শক্তিশালী রাজনৈতিক দল নেই। অভিজ্ঞতা ছাড়া কোনো দল দেশের দায়িত্ব নিতে পারে না।

তিনি দাবি করেন, ৪ ফেব্রুয়ারির তারেক রহমানের নির্বাচনী সমাবেশ ছিল বরিশালের ইতিহাসের অন্যতম বড় সমাবেশ। ওই সমাবেশে তারেক রহমানের বক্তব্যে মানুষ অনুপ্রাণিত হয়েছে এবং শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়াকে সম্মান জানাতে বরিশালের ২১টি আসনই ধানের শীষকে উপহার দিতে চায়।

মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজীক দাইয়ান ইশতীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিলন চৌধুরী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা জাহিদুল ইসলাম তপন, মহানগর ছাত্রদল নেতা বাপ্পি, ওয়ার্ড বিএনপি নেতা রাজিব মোল্লা, তুহিন, জুলাই যোদ্ধা শানু আকন, বিএম কলেজ ছাত্রদল নেতা আকবর মুবীন, ২৫ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা ইমন, সৌরভ, রিয়াদ, সাগর, মাসুদ রানা প্রমুখ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com