1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
অসুস্থ শ্রমিকদল নেতা বাঘা শহিদের পাশে জিয়াউদ্দিন সিকদার জজ কোর্টের সামনে হামলা, এজাহারভুক্ত আসামি নাঈম গ্রেপ্তার বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই সুন্দর সমাজ গড়া সম্ভব- জিয়াউদ্দিন সিকদার শিশুর মনোসামাজিক সুরক্ষায় বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত বরিশালে জজ কোর্টের সামনে হামলা, আহত নারী-থানায় এজাহার বরিশাল জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের ২০২৬ অভিষেক অনুষ্ঠিত

টরকী বন্দরে তুচ্ছ ঘটনায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৪৫ বার পড়েছেন

সৈয়দ নুর আহসান (গৌরনদী) বরিশাল। ১২ এপ্রিল ২০২৬

বরিশালের গৌরনদী পৌরসভার টরকী বন্দর মসজিদ মার্কেটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কাপড় ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এই হামলার ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীর নাম গোলাম মোস্তফা ওরফে চুন্নু খলিফা (৫৮)।

তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ​ ​হাসপাতালে চিকিৎসাধীন চুন্নু খলিফা জানান, পার্শ্ববর্তী ‘তনুশ্রী বস্ত্রালয়’-এর কর্মচারী উজ্জল মালী এক ক্রেতার কাছে থ্রি-পিস বিক্রির সময় দাবি করেন যে, গত ঈদে তারা একই মানের দুই হাজার পিস পণ্য বিক্রি করেছেন। চুন্নু খলিফা তখন পাশের দোকানে বসে চা পান করছিলেন। তিনি ওই তথ্যের প্রতিবাদ জানিয়ে বলেন, গত রোজায় এই মার্কেটের কোনো দোকানেই এত বিপুল সংখ্যক থ্রি-পিস বিক্রি হয়নি। ​এই মন্তব্যকে কেন্দ্র করে তর্কে জড়িয়ে পড়েন উজ্জল। একপর্যায়ে ক্রেতা পণ্য না কিনেই চলে গেলে ক্ষিপ্ত হয়ে উজ্জল মালী চুন্নু খলিফার ওপর হামলা চালান।

অভিযোগ অনুযায়ী, প্রথমে কিল-ঘুষি এবং পরে চেয়ার দিয়ে আঘাত করলে চুন্নু খলিফার মাথা ফেটে যায়। স্থানীয় ব্যবসায়ীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ​হামলার অভিযোগ অস্বীকার করে উজ্জল মালী বলেন, চুন্নু খলিফাইন আগে তাকে চেয়ার দিয়ে আঘাত করার চেষ্টা করেছিলেন।

তিনি কেবল তা প্রতিহত করতে গিয়েছিলেন। ওই ধস্তাধস্তির সময় একই চেয়ারের আঘাতে চুন্নু খলিফা জখম হয়েছেন বলে তার দাবি। ​ ​এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ীর পক্ষ থেকে গৌরনদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com