1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সন্ধ্যা ৬:২৪|
শিরোনামঃ
ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের নেতৃত্বে বরিশাল জিলা স্কুলে ইতিবাচক পরিবর্তন, অপ-প্রচারে সক্রিয় অসাধুরা! বিতর্কিত কর্মকর্তার নিয়োগের অভিযোগে বরিশালে বিক্ষোভ, সিভিল সার্জনের কক্ষে তালা জন্মদিনে বেসরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য ২৫% ছাড় ঘোষণা– ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বরিশালের বাবুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা দুর্নীতির দায়ে বরিশালের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা চাকুরিচ্যুত এএসআই সাইদুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, সুনাম ক্ষুণ্নের অভিযোগ সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপে বাবুগঞ্জের জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী! বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত নেই আইনের তোয়াক্কা, বাকেরগঞ্জে সরকারি হাসপাতালের ৫ গজে পপুলার ডায়াগনস্টিক সেন্টার!

গৌরনদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: যাত্রী নামিয়ে নতুন যাত্রী তোলায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ২৩৬ বার পড়েছেন

সৈয়দ নুর আহসান, গৌরনদী (বরিশাল) | ২৭ মার্চ, ২০২৬

গণপরিবহনে শৃঙ্খলা নিশ্চিত করা এবং জ্বালানি তেলের কৃত্রিম সংকট প্রতিরোধে বরিশালের গৌরনদী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান।

শুক্রবার (২৭ মার্চ) পরিচালিত এ অভিযানে বরিশালগামী একটি বাসের বিরুদ্ধে যাত্রীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হয়। জানা যায়, বাসটি ১৩ জন যাত্রীকে নির্ধারিত গন্তব্যে পৌঁছে না দিয়ে পথিমধ্যে গৌরনদী বাসস্ট্যান্ডে নামিয়ে দেয়। পরবর্তীতে নতুন যাত্রী তুলে গাড়ি পূর্ণ করা হয়, যা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়।

তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত ব্যক্তির মাধ্যমেই ওই ১৩ জন যাত্রীকে বিকল্প পরিবহনে নিরাপদে বরিশালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে।

এছাড়া, অবৈধভাবে যত্রতত্র গাড়ি পার্কিং করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে আরও দুটি পরিবহনকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের অংশ হিসেবে একই দিনে উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প ও জ্বালানি সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। অসাধু উপায়ে জ্বালানি মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি না করতে ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনসেবা নিশ্চিত করা এবং বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com