1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সন্ধ্যা ৭:৫২|
শিরোনামঃ
বরগুনায় নিখোঁজ ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার: গৌরিচন্না বাজারে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী বাবুগঞ্জ উপজেলা এনসিপির ২২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা রাতের আঁধারে কিশোর-কিশোরীর বাল্যবিয়ে, তথ্য গোপন ও সাংবাদিকদের হুমকি ধামকি! বরিশালের কাগাশুরায় মাদকের ছোবল: ‘গাঁজা রিয়াজ’-এর বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ, তরুণ সমাজ ধ্বংসের পথে বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশনের সরানো হলো চিফ অ্যাসেসর নুরুল ইসলামকে ; নিয়োগ ও আর্থিক অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে ১৫ দিনের তদন্ত বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের মৃত্যুতে বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের শোক ডেঙ্গু প্রতিরোধে শেবাচিম হাসপাতালে সচেতনামূলক র‌্যালি ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ২ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান

গৌরনদীতে পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৪৫ বার পড়েছেন

সৈয়দ নুর আহসান গৌরনদী (বরিশাল)​| ২৭ মার্চ, ২০২৬

​বরিশাল জেলার গৌরনদী থানাধীন ঢাকা-বরিশাল মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকাল আনুমানিক ৩:১০ ঘটিকার সময় ইল্যা সাকিনস্থ গাইনের পাড় নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বরিশালগামী একটি পিকআপ (রেজিঃ নং-খুলনা মেট্রো-ন-১১-২৩৮৭) মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি মোটরসাইকেল (রেজি নং-ঢাকা মেট্রো-ল-৫২-৮২০২) দ্রুত গতিতে একটি অজ্ঞাতনামা গাড়িকে ওভারটেক করার চেষ্টা করে। এসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সামনে ও পিছনের চাকার মধ্যখানে ঢুকে পড়ে।

দুর্ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর জখম হন। উপস্থিত স্থানীয় জনতা তাকে দ্রুত উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন যে, দুর্ঘটনা কবলিত পিকআপ ও মোটরসাইকেলটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। ঘটনার পর মহাসড়কে যান চলাচল সাময়িক বিঘ্নিত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com