1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| ভোর ৫:৩৩|
শিরোনামঃ
জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বাবুগঞ্জে ‘ছানি সচেতনতা মাস-২০২৬’ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়তা সামগ্রী বিতরণ মেয়ের আত্মহত্যার ৩ মাস পর ভোলা সদর কোর্টের পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার নলচিড়ায় স্বনির্ভর খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সাতলা শাপলা বিলে নৌকা থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু: পর্যটনকেন্দ্রে কঠোর নিরাপত্তার দাবি যুবলীগ নেতা! নতুন পরিচয়ে ও ভিন্ন কায়দায় নতুন করে চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল বরিশালে অবশেষে পুলিশের জালে চিহ্নিত রোগীর দালাল আজাহার, হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার বরিশালে ছানি সচেতনতা মাস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

গৌরনদীতে ‘কুতুবপুর স্বনির্ভর খাল’ পুনঃখনন কাজের জমকালো উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৩৮ বার পড়েছেন

গৌরনদী প্রতিনিধি | ১৬ মার্চ ২০২৬

বরিশালের গৌরনদী উপজেলায় ‘কুতুবপুর স্বনির্ভর খাল’ পুনঃখনন কাজের জমকালো উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকাল ১০টায় উপজেলার কুতুবপুর এলাকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে এ জনকল্যাণমূলক কর্মসূচির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জননেতা জহির উদ্দিন স্বপন।

অনুষ্ঠানে বক্তারা জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত কুতুবপুরের স্বনির্ভর খাল পুনঃখননের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে।

উদ্বোধনী বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, “শহীদ জিয়ার স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে এই খাল পুনঃখনন কর্মসূচি কৃষকদের মুখে হাসি ফোটাবে এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. খাইরুল আলম সুমন, গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিএডিসি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ কর্মসূচির মাধ্যমে এলাকার কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com