1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
শিশুর মনোসামাজিক সুরক্ষায় বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত বরিশালে জজ কোর্টের সামনে হামলা, আহত নারী-থানায় এজাহার বরিশাল জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের ২০২৬ অভিষেক অনুষ্ঠিত মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বাতিল, সাংগঠনিক কার্যক্রম স্থগিত বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক মিনহাজুল আবেদিন শান্ত’র উপর সন্ত্রাসী হামলা ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা, বরিশালের বিএনপি দুই নেতার কুশল বিনিময় বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে!

গৌরনদীতে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

গৌরনদী প্রতিনিধি
  • প্রকাশিত সময় সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৩০০ বার পড়েছেন

সৈয়দ আহসান মিঠু, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের গোরক্ষডোবা গ্রামে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বি এম ইউনুস আলীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ঈদের পরদিন রবিবার বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৯টার মধ্যে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার জানায়, রবিবার বিকেলে পরিবারের সকল সদস্য ঈদের দাওয়াতে অংশ নিতে বাড়ির মূল ফটকে তালা দিয়ে বাইরে যান। রাত সাড়ে ৯টার দিকে ফিরে এসে তারা দেখতে পান, বাড়ির মূল ফটকের তালা ভাঙা এবং ঘরের ভেতরে সবকিছু তছনছ অবস্থায় রয়েছে।

চোরেরা ঘরের ভেতরে প্রবেশ করে আলমারি ও শোকেসের তালা ভেঙে নগদ প্রায় ১ লাখ টাকা এবং ব্যবহৃত প্রায় চার ভরি স্বর্ণালংকারসহ মোট প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
এ বিষয়ে গৃহকর্তা বি এম ইউনুস আলী জানান, “আমরা বাসায় না থাকার সুযোগে চোরেরা পরিকল্পিতভাবে এই চুরির ঘটনা ঘটিয়েছে।

চুরির ঘটনায় গৌরনদী মডেল থানাকে অবহিত করা হয়েছে। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com