1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
মাসিক মাসোয়ারার টাকা নিরবে পেতে ভিন্ন কৌশল করে দুপুরের খাবারের ব‍্যবস্থা করে দিলেন দুর্নীতির বরপুত্র বর্তমান বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা বস্তাভর্তি দুর্নীতির অভিযোগ বরিশালের সাবেক এসপি ওয়াহিদুলের বিরুদ্ধে, মুখ খুললেই ‘চাপ’—প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার অনিয়ম-অব্যবস্থাপনাঃ অল্পের জন্য প্রাণে রক্ষা পেল শেবাচিমের অর্ধশতাধিক শিক্ষার্থী বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি পরিবারের সদস্যরা বাবুগঞ্জে প্রধান শিক্ষক সেলিম রেজার অবসরজনিত বিদায়ী সংবর্ধনা বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান কালকিনিতে ৫০ পিস ইয়াবাসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার গুঠিয়া বিএনপি কার্যালয়ে অদ্ভুত সমীকরণ! আ.লীগে আপ্যায়ন, বিএনপিতে কোন্দল-শায়েস্তা

“গণমাধ্যম সপ্তাহে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সারাদেশে স্মারকলিপি দেবে বিএমএসএফ”

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ২৭৮ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার:
জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সারাদেশে একযোগে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।

মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক নির্দেশনায় জানানো হয়, আগামী ১ থেকে ৭ মে “১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৬” উদযাপনকে কেন্দ্র করে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ এপ্রিল (রবিবার) দেশের সকল জেলা ও উপজেলা শাখা নিজ নিজ জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি পেশ করবে।

বিএমএসএফ জানায়, সারাদেশের সাংবাদিকদের স্বার্থ, অধিকার ও মর্যাদা রক্ষায় সংগঠনটি দীর্ঘদিন ধরে ১৪ দফা দাবি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জোরদার করতে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংগঠনের নেতারা।

কেন্দ্র থেকে পাঠানো নির্দেশনায় জেলা ও উপজেলা শাখাগুলোকে স্মারকলিপিতে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি স্পষ্টভাবে উল্লেখ করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে অন্যান্য সাংবাদিক সংগঠনকে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়েছে। একইসাথে কর্মসূচি বাস্তবায়নের ছবি ও প্রতিবেদন দ্রুত কেন্দ্রীয় কমিটিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর ও সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন সকল শাখার নেতৃবৃন্দের প্রতি কর্মসূচি সফল করতে সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের তৃণমূল সাংবাদিকদের অধিকার আদায়ে এই কর্মসূচি নতুন গতি সঞ্চার করবে বলে তারা আশাবাদী।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com