1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ১০:২২|
শিরোনামঃ
এএসআই সাইদুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, সুনাম ক্ষুণ্নের অভিযোগ সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপে বাবুগঞ্জের জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী! বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত নেই আইনের তোয়াক্কা, বাকেরগঞ্জে সরকারি হাসপাতালের ৫ গজে পপুলার ডায়াগনস্টিক সেন্টার! বরিশালে সকাল ৯টার সরকারি অনুষ্ঠান, এমপি এলেন দুপুর ২টা ৪৬ মিনিটে পৌনে ৬ ঘণ্টা অপেক্ষায় ক্ষুব্ধ শত শত কৃষক; সরকারি কর্মসূচির ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন স্কুলের শিশু খাদ্য রুটির ভিতরে আস্ত ব্লেড বরিশাল টাউনহলে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা শুক্রবার সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি বরিশালে এনসিপি নেতাকে জামায়াত নেতার হুমকির অভিযোগ বাবুগঞ্জের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রায় কর্মদিবসেই অনুপস্থিত সহকারী প্রকৌশলী সুমন, সেবাপ্রত্যাশীদের ভোগান্তি!

কালকিনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিঃস্ব এক পরিবার, পুড়ে ছাই বসতঘর

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ২২৫ বার পড়েছেন

সৈয়দ নুর আহসান (গৌরনদী), বরিশাল | ০৬ এপ্রিল ২০২৬

​ মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি বসতঘরসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (৫ এপ্রিল) রাত আনুমানিক ৮টার সময় উপজেলার উত্তর চর আইর কান্দি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, ওই গ্রামের বাসিন্দা খাদেম হাওলাদারের বাড়িতে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও বাতাসের তীব্রতায় মুহূর্তেই বসতঘর ও রান্নাঘর ভস্মীভূত হয়।

ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, আগুনে ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র ও মূল্যবান মালামাল পুড়ে গেছে। এছাড়া ঘরে থাকা ৫-৬টি ছাগল এবং বেশ কিছু হাঁস-মুরগি পুড়ে মারা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে ওই পরিবারের প্রায় ৩ লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

খবর পেয়ে কালকিনি ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুনের ভয়াবহতায় সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
​অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে আকস্মিক এই অগ্নিকাণ্ডে সবকিছু হারিয়ে ওই এলাকায় এখন শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com