1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
উজিরপুর নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবগঠিত বরিশাল জেলা যুবদলের নেতৃত্ব! এক দশকে বরিশালে অর্থনৈতিক ইউনিট বেড়েছে ৬২.২৭ শতাংশ ; বিএসবিআর বিষয়ক কর্মশালায় অর্থনৈতিক শুমারির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ বরিশালের মেহেন্দিগঞ্জের কাজিরহাটে ছেলের হাতে মা খুন কাস্টমসের দুই কর্মকর্তার সম্পদের পাহাড়! মাছের খামারের আয়ের আড়ালে শতকোটি টাকার রহস্য, দুদকের তদন্ত কোথায়? বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আশরাফুল ইসলাম মাহফুজকে ব্যামাগারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা বরিশালে ইয়াবার বড় চালানসহ মাদক কারবারি আটক! ৯ হাজার ৫২৪ পিস ইয়াবা উদ্ধার মির্জাগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সদ্য ঘোষিত উপজেলা কমিটির সহ-সভাপতি শফিকুল ইসলাম শাওন গ্রেপ্তার বরিশাল সনামধর্ন্য ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা জানাল ইউনিয়নবাসী বরিশালে গণশুনানিতে ৩৭ জনের সমস্যা শুনলেন জেলা প্রশাসক, ২৫ জন পেলেন আর্থিক সহায়তা গাজীপুরের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা ইউসুফ সিকদার বাকেরগঞ্জের চরাদিতে ! বিএনপি নেতার ছত্রছায়ায় আত্মগোপনের অভিযোগ, গ্রেপ্তারের দাবি স্থানীয়দের

কালকিনিতে পারিবারিক কলহের জেরে ইউপি সদস্যের ছেলের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৩৮৯ বার পড়েছেন

সৈয়দ নুর আহসান, (গৌরনদী) বরিশাল। ২৯শে মার্চ, ২০২৬

মাদারীপুরের কালকিনিতে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে মোঃ সজীব আকন (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত সজীব কয়ারিয়া ইউনিয়নের মহিলা ইউপি সদস্য কহিনুর বেগম এবং জাহাঙ্গীর আকনের ছেলে।
​ঘটনার বিবরণ, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কয়ারিয়া ইউনিয়নের পূর্বচর কয়ারিয়া গ্রামে বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের সঙ্গে সজীবের দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুযোগে বসতঘরের ফ্যানের সাথে রশি দিয়ে তিনি আত্মহত্যা করেন।

খবর পেয়ে কালকিনি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহিরুল আলম জানান, “প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা উদঘাটনের চেষ্টা চলছে।”
​মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com