1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালে ইয়াবার বড় চালানসহ মাদক কারবারি আটক! ৯ হাজার ৫২৪ পিস ইয়াবা উদ্ধার মির্জাগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সদ্য ঘোষিত উপজেলা কমিটির সহ-সভাপতি শফিকুল ইসলাম শাওন গ্রেপ্তার বরিশাল সনামধর্ন্য ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা জানাল ইউনিয়নবাসী বরিশালে গণশুনানিতে ৩৭ জনের সমস্যা শুনলেন জেলা প্রশাসক, ২৫ জন পেলেন আর্থিক সহায়তা গাজীপুরের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা ইউসুফ সিকদার বাকেরগঞ্জের চরাদিতে ! বিএনপি নেতার ছত্রছায়ায় আত্মগোপনের অভিযোগ, গ্রেপ্তারের দাবি স্থানীয়দের বরিশাল টিটিসিতে ব্যক্তিগত গাড়িতে ড্রাইভিং প্রশিক্ষণ! সরকারি কোর্সের বাইরে ২১০০ টাকা ফিতে আলাদা প্রশিক্ষণ, অর্থ জমা হয় কোথায়? অধ্যক্ষের দাবি—‘এটা আমার ব্যক্তিগত ব্যাপার’ ব্যাগ হারিয়ে দিশেহারা নারী, আধা ঘণ্টায় উদ্ধার ১০ হাজার টাকাসহ সব মালামাল! মানবিক পুলিশিংয়ের অনন্য দৃষ্টান্ত বরিশাল কোতয়ালী মডেল থানা সন্ত্রাসী হামলায় পঙ্গুত্ববরণ করে বিছানায় কাতরাচ্ছেন বরিশালের সেই শেখ সাদী, প্রধানমন্ত্রীর কাছে বিচার প্রার্থনা! কারা অধিদপ্তরের আইন শাখায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি : নিয়োগ প্রক্রিয়া থেকে মামলা ব্যবস্থাপনা—সব ক্ষেত্রে নিরপেক্ষতা যাচাইয়ের তাগিদ গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ

এডহক কমিটি থাকতেই ‘না’ বোর্ডের—তুষখালী হোসাইনিয়া দাখিল মাদ্রাসায় ম্যানেজিং কমিটি অনুমোদন বাতিল

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ২৩৫ বার পড়েছেন

পটুয়াখালী সদর উপজেলার তুষখালী হোসাইনিয়া দাখিল মাদ্রাসায় প্রস্তাবিত ম্যানেজিং কমিটি অনুমোদন দেয়নি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। ফলে প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যক্রমে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

গত ১২ এপ্রিল ২০২৬ তারিখে জারি করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। স্মারক নং- বামাশিবো/প্রশা224261025801/218405 সূত্রে জানা যায়, বোর্ডের নির্ধারিত বিধি-বিধান ও প্রশাসনিক শর্ত পূরণ না করায় প্রস্তাবিত কমিটিটি অনুমোদনযোগ্য হয়নি।

বোর্ডের রেজিস্ট্রার (প্রশাসন) প্রফেসর ছালেহ আহমাদ স্বাক্ষরিত এক পত্রে উল্লেখ করা হয়, মাদ্রাসাটিতে বর্তমানে একটি এডহক কমিটি কার্যকর রয়েছে। এই অবস্থায় নতুন সভাপতি মনোনয়নসহ পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠনের আবেদন করা হলে তা প্রশাসনিকভাবে জটিলতা সৃষ্টি করে। বিষয়টি যাচাই-বাছাই শেষে বোর্ড নতুন কমিটি অনুমোদন না দিয়ে পুনরায় এডহক কমিটি গঠনের নির্দেশনা দেয়।

পত্রে আরও বলা হয়, প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে দ্রুত একটি গ্রহণযোগ্য এডহক কমিটি গঠন করা জরুরি। এ লক্ষ্যে মাদ্রাসার অধ্যক্ষ/সুপারকে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। নতুন এডহক কমিটি গঠনের পর বিধি অনুযায়ী পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করা যাবে বলেও জানানো হয়।

মাদ্রাসা সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই প্রতিষ্ঠানটিতে ম্যানেজিং কমিটি গঠন নিয়ে নানা জটিলতা বিরাজ করছে। সভাপতি মনোনয়ন, সদস্য নির্বাচন এবং কাগজপত্র সংক্রান্ত মতবিরোধের কারণে বারবার উদ্যোগ ভেস্তে গেছে।

স্থানীয় শিক্ষা সংশ্লিষ্টদের মতে, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যকর ম্যানেজিং কমিটি না থাকলে প্রশাসনিক কর্মকাণ্ড, শিক্ষক-কর্মচারীদের স্বার্থ, শিক্ষার পরিবেশ ও উন্নয়ন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। তাই দ্রুত এডহক কমিটি গঠন করে প্রশাসনিক স্থবিরতা দূর করা এখন সময়ের দাবি।

এদিকে বোর্ডের নির্দেশনা ইতোমধ্যে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, নির্দেশনা অনুযায়ী দ্রুত নতুন এডহক কমিটি গঠনের জন্য আবেদন করা হবে। আশা করা হচ্ছে, এই প্রক্রিয়া সম্পন্ন হলে পরবর্তীতে পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠনের পথও সুগম হবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com