1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বাকেরগঞ্জে জমি প্রতারণা মামলায় দুই আসামি গ্রেপ্তার বরিশালে নিখোঁজ রফিকুল ইসলামের সন্ধান চায় পরিবার! আগৈলঝাড়ায় ফুটবল খেলার সময় বলের আঘাতে মাদ্রাসা ছাত্রের মৃত্যু বাবুগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার বরিশাল ডায়াবেটিক সমিতির ৫ সদস্যের তত্ত্বাবধায়ক কমিটি অনুমোদন ; বরিশালের সাংসদ অ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ারকে আহবায়ক ;  সদস্য এ.কে.এম. জাহিদুল কবির বাবুগঞ্জের রহমতপুর বাসস্ট্যান্ডে মানসিক ভারসাম্যহীন নারীর নবজাতক প্রসব, শিশুকে হাসপাতালে ভর্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে বাজিমাত, ৩০ জনের সবাই পাস-জিপিএ-৫ পেয়েছে ২২ জন গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম বরিশাল জেলা জজ আদালত চত্বরে ‘রহস্যজনক’ বিস্ফোরণে জনমনে আতঙ্ক

আগৈলঝাড়ায় ফুটবল খেলার সময় বলের আঘাতে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১০ বার পড়েছেন

সৈয়দ নুর আহসান গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের আগৈলঝাড়ায় খেলার মাঠে ফুটবল ঠেকানোর সময় পেটে বলের সজোর আঘাতে মো. আবু সাঈদ (১৯) নামের এক মাদ্রাসা ছাত্র ও মসজিদের ইমামের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমির মাঠে এ দুর্ঘটনা ঘটে।
​নিহত আবু সাঈদ পটুয়াখালী জেলার রাঙ্গাবলী উপজেলার মনিপাড়া গ্রামের জাকির গাজীর ছেলে। সে উপজেলার আল জামিয়াতুন নাফিছিয়া আল-ইসলামিয়া (মার্কাজ) মাদ্রাসার কাফিয়া (৯ম শ্রেণি) বিভাগের ছাত্র এবং উপজেলার পশ্চিম বাকাল গ্রামের একটি জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিল।

​মাদ্রাসার মুহতামিম মাওলানা রফিকুল ইসলাম ও প্রত্যক্ষদর্শী সহপাঠীরা জানান, শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় সকাল সাড়ে ১০টার দিকে ১৬ জন সহপাঠী দুই দলে বিভক্ত হয়ে মাঠে ফুটবল খেলতে নামে। খেলার এক পর্যায়ে বেলা ১১টার দিকে প্রতিপক্ষের খেলোয়াড় ও নিহতের সহপাঠী দ্বীন ইসলাম গোল করার উদ্দেশ্যে সজোরে শট নেয়। গোলকিপারের দায়িত্বে থাকা আবু সাঈদ বলটি ধরার চেষ্টা করলে তা সজোরে তার তলপেটে গিয়ে আঘাত করে। এতে সে মাঠেই মারাত্মক অসুস্থ হয়ে পড়ে।

​তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে রেফার করেন। মুমূর্ষু অবস্থায় দুপুর আড়াইটার দিকে শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

 

​এ বিষয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
​এদিকে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনা ঘটায় বরিশাল কোতোয়ালী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com