1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৫:৪০|
শিরোনামঃ
গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম বরিশাল জেলা জজ আদালত চত্বরে ‘রহস্যজনক’ বিস্ফোরণে জনমনে আতঙ্ক বাবুগঞ্জে মিষ্টির দোকানে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৪ হাজার টাকা জরিমানা বরিশালে ভয়ংকর দুই বোন! নুরুন নাহার কারাগারে ওয়ারেন্টভুক্ত লিপি পলাতক কীর্তনখোলার দুই তীর সিটি কর্পোরেশনের আওতায় এনে আধুনিক বাণিজ্যিক-পর্যটন নগরী গড়ার প্রস্তাব বরিশাল বিভাগে সাফল্যের শীর্ষে দারুল আববার মডেল কামিল মাদ্রাসা, দাখিলে শতভাগ পাস, জিপিএ-৫ পেলো ৭৬ শিক্ষার্থী এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসিতে জিপিএ-৫ পেল ২২ শিক্ষার্থী, পাশের হার ৮৩.৩৭ শতাংশ অনিয়মের অভিযোগে বরিশাল টিটিসি কেন্দ্রে বন্ধ তাকামুল পরীক্ষা ; শত শত প্রবাসী যাত্রীদের ভোগান্তি চরমে ফেঁসে যেতে পারেন সাবেক ডিসি খায়রুল, বরিশালে মন্ত্রিপরিষদের জিজ্ঞাসাবাদ! বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি নজরুল বিশ্বাসের ভাগিনা ; এ প্লাসের ঝলকে উজ্জ্বল নাফিউল খিয়াম, স্বপ্ন ভবিষ্যতে সামরিক বাহিনীর অফিসার হওয়ার

সহস্রাধিক শিক্ষার্থী নিয়ে “কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা” অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ৬০৯ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল বিএম কলেজ ক্যাম্পাসে সহস্রাধিক শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠিত হলো কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা। শুক্রবার বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত এক ঘন্টার এই পরীক্ষা আয়োজন করে কিশোরকন্ঠ ফাউন্ডেশন, বরিশাল মহানগর। পরীক্ষায় বরিশাল মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় হাজারের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

কিশোরকন্ঠ ফাউন্ডেশনের কর্তৃপক্ষ জানান, মেধাবৃত্তি পরীক্ষার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহী করে তোলা, নিয়মিত অধ্যয়নের প্রতি অনুপ্রাণিত করা এবং মেধাবী শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি ও স্মারক প্রদান করা।

আয়োজকরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার মানোন্নয়ন ও মেধা বিকাশে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।

অভিভাবক ও শিক্ষকমণ্ডলীও এই আয়োজনকে স্বাগত জানিয়ে এটিকে শিক্ষার্থীদের জন্য একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে অভিহিত করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com