1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেটিং কনফারেন্স অনুষ্ঠিত বাবুগঞ্জে মা ইলিশ সংরক্ষণে সচেতনতা, জেলেদের মাঝে চাল বিতরণ প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে গৃহবধূর বিষপান, ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বাবুগঞ্জে গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় কলেজ শিক্ষক আটক, সাময়িক বরখাস্ত বরিশালে ল্যাবএইডের ‘সেবা দিবস’ পালিত বিসিসি নির্বাচনে একক প্রার্থী ঘোষণার পরই মাঠে এনসিপি, তৎপর আনোয়ার হোসেন শিকদার! বরিশাল কোতোয়ালি মডেল থানায় নতুন ওসি মনিরুল ইসলাম বরগুনার সাংবাদিক আসাদ সবুজকে ২৪ ঘন্টার মধ্যে নিঃশর্ত মুক্তির দাবী শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান বরিশালে গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে ১০ নেতাকর্মী!

রোগী মৃত্যুর ঘটনায় মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর

✍️ আসাদুজ্জামান মুরাদ ✍
  • প্রকাশিত সময় বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮০ বার পড়েছেন

রোগীর মৃত্যুতে চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলে বরিশালের মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর চালানো হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।

সদর ইউনিয়নের তেরচর গ্রামের মফদের খন্দকার (৬০) হৃদরোগে আক্রান্ত হলে মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁর মৃত্যুর পর ওমানপ্রবাসী দুই ছেলে ইব্রাহিম খন্দকার ও হানিফ খন্দকারের নেতৃত্বে স্বজনরা ভাঙচুর চালান।

ইব্রাহিম খন্দকারের ভাষ্য, বাবাকে নিয়ে তারা সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালে পৌঁছান। তখন জরুরি বিভাগে কোনো চিকিৎসক ছিলেন না। এক কর্মী জানান, ১০ নম্বর কক্ষে চিকিৎসক আছেন। কিন্তু সেই কক্ষটি ভেতর থেকে আটকানো ছিল। অনেকক্ষণ ডাকাডাকির পরও ভেতর থেকে সাড়া মেলেনি। প্রায় ২০ মিনিট ধরে তাঁর বাবাকে হাসপাতালের বাইরে বিশ্রামাগারে রাখা হয়। এর পর একজন চিকিৎসক এসে পরীক্ষা-নিরীক্ষার নামে সময়ক্ষেপণ করেন। রোগীর অবস্থাও তিনি জানাননি। এমনকি বরিশালে নেওয়ার পরমর্শও দেননি। প্রায় এক ঘণ্টা পর তাঁর বাবাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তখন ক্ষোভে তাঁর ছোট ভাই হানিফ অক্সিজেনের কিছু সামগ্রী ভাঙচুর করেছেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইদুর রহমান অবহেলার অভিযোগ অস্বীকার করেন। তাঁর ভাষ্য, রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। রোগী পৌঁছার আগেই চিকিৎসক হাসপাতাল ফটকে অপেক্ষায় ছিলেন। মৃতের স্বজনরা হাসপাতালের অক্সিজেন কনসেজেটর, পালস অক্সিজেন মিটার ও ইসিজি মেশিন ভাঙচুর করেছে। তাদের হামলায় মিজান নামের এক কর্মচারী আহত হন। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com