1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালের ২৩ নম্বর ওয়ার্ডে ‘১০০ টাকার মুহুরী’ পরিবারকে ঘিরে মাদক কারবারের অভিযোগ, আতঙ্কে স্থানীয়রা! বরিশালে পত্রিকার আদলে ভুয়া পেজের ছড়াছড়ি, বিবেকের কাঠগড়ায় প্রকৃত সাংবাদিকরা : হয়রানির শিকার পুলিশ প্রশাসন-রাজনৈতিক ব্যক্তিরা কবে বন্ধ হবে প্রতিহিংসার রাজনীতি? চরামদ্দিতে বিধবার দুটি কাঁঠালগাছ কাটার অভিযোগ বিএনপি সভাপতির বিরুদ্ধে ১৪তম গ্রেডের কর্মচারী সাইফুল সার্ভেয়ারের জমি ও ভবনে সাড়ে ৪ কোটি টাকার বেশি বিনিয়োগ, অর্থের উৎস কী! ইজিবাইক চালক নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল বরিশালে ইয়াবার ‘ওপেন সিক্রেট’ বাণিজ্য! বরিশাল নগরীর ইসলামপাড়া মুহুরী পরিবারের বিরুদ্ধে গডফাদার-সংশ্লিষ্টতার অভিযোগ, অস্ত্রের ভয়ে নীরব এলাকাবাসী? ইলিশ রক্ষায় বরিশাল মৎস্য বিভাগের নজরদারি কোথায়? রাতের আঁধারে পার হচ্ছে ইলিশের চালান! এক যুগের ময়লা-আবর্জনা সরাতে উদ্যোগ, পরিচ্ছন্ন হচ্ছে বরিশাল সদর উপজেলা পরিষদের পুকুর বরিশাল নগরীর বগুড়া রোডে ২৩৫ পিস ইয়াবাসহ সাবেক সেনাসদস্য ও স্ত্রী গ্রেপ্তার

রাত কেঁপে উঠল মোটরসাইকেলের গর্জনে ; ঐতিহাসিক রায়কে ঘিরে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে ছাত্রদল–যুবদলের বিক্ষোভে উত্তাল বরিশাল নগরী

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৪০৭ বার পড়েছেন

বরিশালের রাজপথে সোমবার গভীর রাতে দেখা যায় এক ভিন্ন দৃশ্য—শত শত মোটরসাইকেলের গর্জন, শ্লোগানে থরথর কাঁপতে থাকা শহরের বাতাস, আর দলীয় পতাকায় মোড়ানো উচ্ছ্বসিত নেতাকর্মীদের ঢল। রাজনৈতিক অস্থিরতার এ সময়ে বরিশাল মহানগরে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের এই শোডাউন যেন আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে দীর্ঘদিনের চাপা ক্ষোভ ও প্রতিবাদের এক বিস্ফোরিত রূপ।

এই বিক্ষোভের নেতৃত্ব দেন,বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি জসিম উদ্দিন তালুকদার, সহ-সভাপতি রেজাউল করিম শাকিল, স্বেচ্ছাসেবক দলের মো. লিটন মিরা, যুবদলের মো. শফিক আহমেদ।

রাত ৮টার পর বরিশাল নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে জমতে থাকে মোটরসাইকেলের সারি। তারপর এক প্রচণ্ড গর্জনে শুরু হয় শোডাউন—যেন রাজপথে ‘আমরা আছি’ বলে নিজেদের অস্তিত্বের শক্ত বার্তা ছুড়ে দিল ফ্যাসিস্ট বিরোধী নেতারা।

নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, ২০২৪ সালের জুলাই–আগস্টে গণঅধিকার লঙ্ঘন ও সহিংসতার ঘটনায় দায়ের হওয়া মামলার রায় তাদের কাছে দীর্ঘদিনের প্রতিরোধের প্রতীকী জয়। রায়কে ঘিরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই তারা এই মিছিল বের করেছেন। তাদের দাবি, “গণমানুষের রক্তের হিসাব আজ রাজপথে প্রতিধ্বনিত হচ্ছে।”

মিছিলের একটি পর্যায়ে উত্তেজিত নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে বলেন,“বরিশালের রাস্তায় রাত যতই গভীর হোক, সত্যের মশাল নিভবে না!

মিছিল বেশ কয়েকটি প্রধান সড়ক অতিক্রম করে শহরের কেন্দ্রে সমবেত হয়। নগরজুড়ে এই শক্তি-প্রদর্শন স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, এই বিক্ষোভ ছিল বরিশালের রাজপথে বিরোধী শক্তির সবচেয়ে চোখে পড়া উপস্থিতি।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com