জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি ও ঢাকা বিভাগীয় টিম প্রধান মরহুম জাকির হোসেন নান্নুর গ্রামের বাড়িতে গিয়ে তাঁর কবর জিয়ারত এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না।
এ সময় তিনি মরহুম জাকির হোসেন নান্নুর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি রফিক আহমেদ ডলার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, মঈন উদ্দিন রুবেল ও সাজেদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান খান সাইফুল, আইন সম্পাদক অ্যাডভোকেট ইউনুস আলী রবি, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সুমন ও সাইদুর রহমান শামীম।
এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাসুদ, উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দীন পিপলু, সদস্যসচিব গোলাম মোর্শেদ মাসুদসহ বরিশাল মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মরহুম জাকির হোসেন নান্নুর কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে যুবদল নেতৃবৃন্দের এই সাক্ষাতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।