1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| ভোর ৫:৩৭|
শিরোনামঃ
আদর্শিক বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। -পীর সাহেব চরমোনাই পটুয়াখালীতে জালিয়াতি পূর্বক জমি দখলের অভিযোগে কেন্দ্রীয় বিএনপির নেতা ও তার “বাপ-ভাইদের” বিরুদ্ধে সংবাদ সম্মেলন এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বাবুগঞ্জে ‘ছানি সচেতনতা মাস-২০২৬’ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়তা সামগ্রী বিতরণ মেয়ের আত্মহত্যার ৩ মাস পর ভোলা সদর কোর্টের পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার নলচিড়ায় স্বনির্ভর খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সাতলা শাপলা বিলে নৌকা থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু: পর্যটনকেন্দ্রে কঠোর নিরাপত্তার দাবি যুবলীগ নেতা! নতুন পরিচয়ে ও ভিন্ন কায়দায় নতুন করে চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা

বাবুগঞ্জে ভি-ডব্লিউ-বি কর্মসূচির চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৫৩ বার পড়েছেন

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলা-এ ২০২৫-২০২৬ অর্থবছরের ভি-ডব্লিউ-বি (VWB) কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।


মঙ্গলবার (১২ মে) দুপুরে বাবুগঞ্জ উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন ৫নং রহমতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ সুমন সিকদার।

এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার আতিকুর রহমান সুমন, ইউপি সদস্য মো. শাহিন হোসেন, মো. ওবায়দুল হক সুমন, মুক্তা আক্তার, হেলেনা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভি-ডব্লিউ-বি’র মতো সামাজিক সুরক্ষা কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তারা আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া নারীদের সহায়তা ও স্বাবলম্বী করতে সরকারের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয় এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ভি-ডব্লিউ-বি কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায়, দুঃস্থ ও হতদরিদ্র নারীদের মাঝে পর্যায়ক্রমে চাল বিতরণ করা হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com