1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৮:৪২|
শিরোনামঃ
ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ সরকারি বৃত্তিতে নিউনেস ল্যাবরেটরি স্কুলের তিন শিক্ষার্থীর কৃতিত্ব ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত দায়িত্বশীল সাংবাদিকতা টিকিয়ে রাখতে নতুন নীতিমালার ইঙ্গিত তথ্যমন্ত্রীর জাতীয় দৈনিক খবর পত্রের বরিশাল ব্যুরো চিফ হলেন সাংবাদিক বায়েজীদ মোল্লা ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের নেতৃত্বে বরিশাল জিলা স্কুলে ইতিবাচক পরিবর্তন, অপ-প্রচারে সক্রিয় অসাধুরা! বিতর্কিত কর্মকর্তার নিয়োগের অভিযোগে বরিশালে বিক্ষোভ, সিভিল সার্জনের কক্ষে তালা জন্মদিনে বেসরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য ২৫% ছাড় ঘোষণা– ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বরিশালের বাবুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা

বাবুগঞ্জে জামায়াত কর্মীদের উদ্যোগে রাস্তা সংস্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৭০ বার পড়েছেন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীদের উদ্যোগে বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নে স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ৮টায় উপজেলার চাঁদপাশা ইউনিয়নের রাজমাথা-তুলাতালা এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর শাখার আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
স্থানীয় সমাজসেবক ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. জাকির হোসেনের সভাপতিত্বে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপাশা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মো. ইব্রাহিম খলিলের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এ সময় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইউনিয়ন শাখার সেক্রেটারি মো. জামাল হোসেন হাওলাদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান অলিদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার আমির মো. রফিকুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ২ নম্বর ওয়ার্ড শাখার সেক্রেটারি ডাক্তার মোক্তার হোসেন, সমাজসেবক মো. জাহিদ হাসানসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আয়োজক সূত্রে জানা গেছে, স্বেচ্ছাশ্রম ও কর্মীদের নিজস্ব অর্থায়নে চাঁদপাশা ইউনিয়নের আব্দুস সালাম আজাদীর বাড়ির সামনে থেকে সোহরাব হাওলাদারের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার, জামাল হাওলাদারের বাড়ি থেকে বটতলা পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজ এবং আবুল কালাম খানের বাড়ি থেকে বটতলার মূল সড়ক পর্যন্ত রাস্তার দুই পাশের জঙ্গল পরিষ্কার করা হয়।
অনুষ্ঠানে বক্তারা এ ধরনের জনকল্যাণমূলক কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com