1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
চুরি করে পালানোর সময় চোরাই মালামালসহ ভাই-বোন আটক জনদুর্ভোগ লাঘবে পোর্ট রোডের নিজ বৈধ স্থাপনা সরিয়ে প্রশংসিত স্বেচ্ছাসেবক দল নেতা বাপ্পি বরিশালের ফিলিং স্টেশনে অভিযান ; ওজনে কম দেওয়ায় ২৫ হাজার টাকা জরিমানা বরিশালে এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বরিশালে আত্মসাতের পাওনা টাকা চাওয়ায় প্রতিষ্ঠান মালিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ দেড় বছরের নন্দিতার হৃদয়ে জন্মগত রোগ, বাবার পেশা দিনমজুরি—অশ্রুসিক্ত মায়ের পাশে মানবিকতার হাত বাড়ালেন বরিশাল সমাজসেবার সাজ্জাদ পারভেজ  শেবাচিমের সরঞ্জামাদি চুরির ভিডিও ভাইরাল আলোচিত স্টোরকিপার জাহিদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন কালকিনিতে নবজাতকদের বৃক্ষচারা উপহার দিলেন ইউএনও গৌরনদীতে ৪ হাজার ইয়াবাসহ আপন দুই ভাই আটক বাবুগঞ্জের মোহনগঞ্জ বাজারে চুরির অপরাধে ১ মাসের সশ্রম কারাদণ্ড ৫ জনকে

বরিশাল মহানগর বিএনপির বিবাদ মেটাতে গুলশানে বৈঠক

✍️ আসাদুজ্জামান মুরাদ ✍
  • প্রকাশিত সময় শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ২২২ বার পড়েছেন

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত ও চার ভাগে বিভক্ত বরিশাল মহানগর বিএনপি। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় নেতারা। গত বৃহস্পতিবার রাতে ঢাকার গুলশানে দলীয় কার্যালয়ে জেলা মহানগর বিএনপির শীর্ষ নেতারা ও দলটির মনোনয়ন প্রত্যাশিদের নিয়ে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. জে এম জাহিদ হোসেন, বরিশাল সদর-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহাবুবুল হক নান্নু, একই আসনে মনোনয়নপ্রত্যাশি দলের আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্যসচিব জিয়া উদ্দীন সিকদার এবং অপর মনোনয়নপ্রত্যাশি যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাছরিন উপস্থিত ছিলেন।

বৈঠকে অংশ নেওয়া বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাছরিন আমার দেশকে বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন পত্রপত্রিকায় বিএনপির আভ্যন্তরীণ কোন্দল নিয়ে সংবাদ প্রকাশিত হয়। বিশেষ করে আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতাদের বিভক্তি কেন্দ্রীয় নেতাদের নজরে আসে।

বিষয়টি নিয়ে বৃহস্পতিবার গভীর রাতে গুলশানের বিএনপি কার্যালয়ে দলের স্টান্ডিং কমিটির সদস্য ড. জাহিদ হোসেন জেলা মহানগর বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে দলের যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেন তার পক্ষে কাজ করার আহ্বান জানানো হয়। এসময় উপস্থিত সব নেতারা ধানের শীষকে বিজয়ী করতে মনোনীত ব্যাক্তির পক্ষে কাজ করার দৃড় প্রত্যয় ব্যাক্ত করেন।

নাছরিন বলেন, কেন্দ্রীয় নেতাদেরকে আমরা কথা দিয়েছি দলের যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেন তার পক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। তবে সবাই যে একই ব্লকে যুক্ত হয়েছি তা নয়।

বৈঠকে অংশ নেওয়া বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান আমার দেশকে বলেন, জেলা সদর আসনে মনোনয়নপ্রত্যাশি নেতারা জনসংযোগ করতে গিয়ে কিংবা সভা সমাবেশে প্রকাশ্যেই একে অপরের বিরুদ্ধে বিষোধাগার করছেন। এতে ব্যক্তির নয়, বরং বিএনপিরই ক্ষতি হচ্ছে। বিষয়টি কেন্দ্রীয় নেতাদের নজরে এলে বৃহস্পতিবার রাতে গুলশান কার্যালয়ে বৈঠক হয়। ওই বৈঠকে একে অপরের বিরুদ্ধে বিষোধাগার না করার অনুরোধ করাসহ যাকে মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে কাজ করার জন্য বলা হয়। এসময় উপস্থিত সবাই নিজেদের মধ্যকার আভ্যন্তরীণ বিভেদ ভুলে মনোনীত প্রার্থীর পক্ষে কার করবেন বলে জানান।

উল্লেখ্য, দীর্ঘদিন বরিশাল মহানগর বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিরোধ চলছিলো। বিশেষ করে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মনিজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার জিয়া, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ ও মহানগর বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন সরোয়ারের বলয় থেকে বেরিয়ে চারটি বলয়ে বিভক্ত হয়। ভিন্ন ভিন্নভাবে দলীয় কর্মসূচি পালন করছিলেন তারা।

এছাড়া সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন সরোয়ারের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিজস্ব রাজনৈতিক বলয় গড়েন। এর আগে তিনি সাবেক মেয়র আহসান হাবিব কামালের বলয়ে ছিলেন। এছাড়া অনেক ত্যাগী ও রাজনীতিতে পোড়খাওয়া নেতাকর্মীরা রাজনীতিতে রয়েছেন নিষ্কৃয়।

বর্তমানে বরিশাল বিএনপিতে সক্রিয় চারটি গ্রুপ ও একাধিক উপগ্রুপ থাকায় অনেকটা বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। আগামী নির্বাচনে দলের প্রার্থীকে বিজয়ী করার অংশ হিসেবেই রাজধানীতে এই বৈঠক আয়োজন করা হয়।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com