1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালে আত্মসাতের পাওনা টাকা চাওয়ায় প্রতিষ্ঠান মালিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ দেড় বছরের নন্দিতার হৃদয়ে জন্মগত রোগ, বাবার পেশা দিনমজুরি—অশ্রুসিক্ত মায়ের পাশে মানবিকতার হাত বাড়ালেন বরিশাল সমাজসেবার সাজ্জাদ পারভেজ  শেবাচিমের সরঞ্জামাদি চুরির ভিডিও ভাইরাল আলোচিত স্টোরকিপার জাহিদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন কালকিনিতে নবজাতকদের বৃক্ষচারা উপহার দিলেন ইউএনও গৌরনদীতে ৪ হাজার ইয়াবাসহ আপন দুই ভাই আটক বাবুগঞ্জের মোহনগঞ্জ বাজারে চুরির অপরাধে ১ মাসের সশ্রম কারাদণ্ড ৫ জনকে চায়ের আড্ডা থেকে ভোটের মাঠ—দেহেরগতিতে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শিহাব! তরুণ নেতৃত্বে ‘আধুনিক দেহেরগতি’ গড়ার প্রত্যয়, জনসম্পৃক্ততায় বাড়ছে আলোচনা মাদক কারবারিদের আতঙ্ক ওসি সনজিত, স্বস্তিতে কাউনিয়াবাসী! প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার জিয়া বরিশালে পিতা-মাতা হারা লামিয়ার পাশে দাঁড়ালেন মানবিক জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার

বরিশাল ডায়াবেটিক সমিতির ৫ সদস্যের তত্ত্বাবধায়ক কমিটি অনুমোদন ; বরিশালের সাংসদ অ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ারকে আহবায়ক ;  সদস্য এ.কে.এম. জাহিদুল কবির

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১৮১ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন করা হয়েছে। জেলা সমাজসেবা কার্যালয়, বরিশালের নিবন্ধনকারী কর্তৃপক্ষ ও উপপরিচালকের স্বাক্ষরিত এক আদেশে পাঁচ সদস্যের নতুন তত্ত্বাবধায়ক বডি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে অ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ার এমপিকে আহবায়ক করা হয়েছে।

জেলা সমাজসেবা কার্যালয়, বরিশালের স্মারক নং-৪১.০১.০৬০০.০০০.২৮.০০৭.৮৫.৯৯১, তারিখ ২৭ জুলাই ২০১৬ খ্রিস্টাব্দের আদেশে এ তথ্য জানানো হয়।

অনুমোদিত তত্ত্বাবধায়ক বডিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ার, এমপি (আজীবন সদস্য নং-১১৩)। সদস্য হিসেবে রয়েছেন এ.কে.এম. জাহিদুল কবির (আজীবন সদস্য নং-৩৭৬), মোঃ জিয়াউদ্দিন সিকদার জিয়া (আজীবন সদস্য নং-৩৬৭), মীর হাসান মোর্শেদ (আজীবন সদস্য নং-৩৬৬) এবং ডা. মোঃ নজরুল ইসলাম সেলিম (আজীবন সদস্য নং-১৬৮)।

আদেশে বলা হয়েছে, বরিশাল ডায়াবেটিক সমিতি নিবন্ধন কর্তৃপক্ষ কর্তৃক গঠিত তত্ত্বাবধায়ক বডির মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল। সমিতির কার্যকরী পরিষদ গঠনের লক্ষ্যে ১৯৬১ সালের স্বেচ্ছাসেবী সংস্থা নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশের ৯(২) ধারা অনুযায়ী পূর্বের তত্ত্বাবধায়ক বডির পরিবর্তে নতুন এ তত্ত্বাবধায়ক বডি গঠন করা হয়েছে।

নতুন তত্ত্বাবধায়ক বডিকে পূর্ববর্তী বডির কাছ থেকে দায়িত্ব গ্রহণ করে নিবন্ধন কর্তৃপক্ষ অনুমোদিত প্রাথমিক গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সমিতির সাধারণ ও আজীবন সদস্যদের খসড়া তালিকা যাচাই-বাছাই করে চূড়ান্ত সদস্য তালিকা প্রণয়নের দায়িত্বও দেওয়া হয়েছে।

আদেশ অনুযায়ী, অনধিক ৯০ দিনের মধ্যে চূড়ান্ত গঠনতন্ত্র প্রণয়ন করে নিবন্ধন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে কার্যকরী পরিষদ গঠন করতে হবে। এরপর কার্যক্রমের প্রতিবেদন জেলা সমাজসেবা কার্যালয়ের নিবন্ধনকারী কর্তৃপক্ষের কাছে দাখিল করার নির্দেশনা রয়েছে।

এদিকে আদেশে নিবন্ধন কর্তৃপক্ষ যে কোনো সময় ও পরিস্থিতিতে তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠনের ক্ষমতা সংরক্ষণ করেছে। আদেশটি স্বাক্ষরের তারিখ থেকেই অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, বরিশালের এলএনবাড়ী, বান্দরোডে অবস্থিত বরিশাল ডায়াবেটিক সমিতি ‘বরি-০৭/৮৫’ নিবন্ধন নম্বরে ১৯৮৫ সালের ৯ মার্চ নিবন্ধিত হয়।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com